শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৫৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় কৃষক দলের সভায় না যাওয়ায় ৫জনকে কুপিয়ে জখম
ফতুল্লায় কৃষক দলের সভায় না যাওয়ায় ৫জনকে কুপিয়ে জখম
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় কৃষক দলের সভায় না যাওয়ায় ৫জন যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার রাতে ফতুল্লার শিহাচর খাঁ বাড়ি এলাকায় খেলার মাঠে এঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে ও ৩জনকে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহতরা হলেন বিএনপি নেতা লাভলুর ভাতিজা রেজাউদ্দিন জিম (২০), তার বন্ধু সিয়াম (২০) ও মাহফুজ (২২)। অপর দুজনের নাম জানা যায়নি।

আহত সিয়ামের বড় ভাই সিপু জানান, দলীয় কোন পদপদবী না থাকলেও কৃষক দলের নেতা পরিচয় দেয়া হৃদয় ও নাদিম শুক্রবার সন্ধায় তক্কারমাঠ এলাকায় দলীয় সভায় থাকার জন্য জিম ও তার বন্ধুদের বলে যায়। এতে তাদের সভায় না গিয়ে শিহাচর খাঁ বাড়ি এলাকায় খেলার মাঠে জিম সিয়ামসহ তাদের ৬/৭জন বন্ধু ব্যাডমিন্টন খেলছিল। তখন রাত ৯টায় হৃদয় ও নাদিমসহ ১০০/১৫০ জন ধারালো অস্ত্রধারীরা খেলার মাঠে গিয়ে তাদের উপর হামলা চালায় এবং এলোপাথারী কুপিয়ে ৫জনকে জখম করে। এরপর তাদের মৃত ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এঘটনায় চিকিৎসা শেষে থানায় অভিযোগ করা হবে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত