বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় ঝগড়া থামাতে গিয়ে প্রান গেল বিকাশের 
ফতুল্লায় ঝগড়া থামাতে গিয়ে প্রান গেল বিকাশের 
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
 ফতুল্লা  প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝগড়া থামাতে গিয়ে বিকাশ(৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার বেলা সাড়ে ১১ টার দিকে ফতুল্লা মডেল থানার রামারবাগ এলাকায়।
নিহত বিকাশ সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বড়গাও গ্রামের বারীন্দ্র দাসের পুত্র। সে স্ব পরিবারে রামারবাগ এলাকায় সোলেয়মান আর্মির বাসায় ভাড়ায় বসবাস করতো।
ঘটনার বিবরনীতে স্থানীয় প্রতক্ষ্যদর্শীর বর্ননা মতে, বেলা সাড়ে ১১ দিকে নিহত বিকাশের মামাতো বোন ও তার স্বামী ঝগড়া লাগে। যা এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। একই বাড়ীতে পাশাপাশি ভাড়া থাকার সুবাদে ঝগড়ার বিষয়টি শুনতে পেয়ে নিহত বিকাশ বোনের রুমে ছুটে যায়। সেখানে গিয়ে সে ঝগড়া থামানোর চেস্টা করে। ঝগড়া থামাতে গিয়ে নিহত বিকাশ জানালার সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পরে অচেতন হয়ে যায়।
পরে থাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১ দিকে নিহত বিকাশ একই বাড়ীতে ভাড়ায় বসবাস করা তার মামাতো বোন ও বোনের স্বামীর ঝগড়া থামাতে গিয়ে
জানালা সাথে ধাক্কা লেগে মাটিতে পরে যায়। তাকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মামাতো বোন শিল্পি (৩৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ খানপুর হাসপাতালে রয়েছে। ঘটনাটি বেশ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান