শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৪

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় পারিবারিক দ্বন্দ্বে বড় ভাই ছোট ভাইকে হত্যা : অবশেষ গ্রেফতার
ফতুল্লায় পারিবারিক দ্বন্দ্বে বড় ভাই ছোট ভাইকে হত্যা : অবশেষ গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬

ফতুল্লা  প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই উজ্জল মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা থানা ওসি মো. মাহবুব আলম।
এর আগে, শনিবার (১৬ মে) রাতে শরীয়তপুরের একটি চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোড এলাকার ফাজিলপাড়ার বাসিন্দা এবং মো. বাবুল মিয়ার ছেলে।

তিনি অটোরিকশাচালক ছিলেন। নিহত পেশায় গার্মেন্টসকর্মী ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েক মাস ধরেই বাবার কাছে বাড়ির দলিল দাবি করে আসছিলেন উজ্জল। দলিল দিতে রাজি না হওয়ায় ছোট ভাই মোহনকে দিয়েও বাবার কাছ থেকে দলিল নেওয়ার চেষ্টা করেন তিনি। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চরম আকার ধারণ করে। এরই জেরে শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির দ্বিতীয় তলার উত্তর-পূর্ব পাশের কক্ষ থেকে বের হওয়ার সময় মোহনের ওপর হামলা চালান উজ্জল।

ধারালো বটি দিয়ে তার মাথার দুই পাশসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

মোহনের চিৎকার শুনে পরিবারের সদস্য ও নিচতলার ভাড়াটিয়ারা এগিয়ে এলে ঘটনাস্থলেই বটি ফেলে পালিয়ে যান উজ্জল। পরে গুরুতর আহত অবস্থায় মোহনকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. বাবুল মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম বলেন, ‘হত্যাকাণ্ডের পরপরই উজ্জল পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুরের চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে পাঠানো হবে।’

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম