বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৬

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় মদিনা বেকারি ও এম.এস ফার্মেসিকে নগদ জরিমানা
ফতুল্লায় মদিনা বেকারি ও এম.এস ফার্মেসিকে নগদ জরিমানা
  সর্বশেষ • প্রধান সংবাদ • অর্থ ও বাণিজ্য • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা বাজারে ফার্মেসি ও বেকারিতে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার ২৭ অক্টোবর দুপরে ফতুল্লা বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

অভিযানে এম এস মেডিসিন সেন্টার নামক ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ হওয়া ওষুধ পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মহাসিনকে ১০, হাজার টাকা জরিমানা করা হয় এবং মদিনা বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে কেক, রুটি, বিস্কুট তৈরি করাসহ সরকার অনুমোদিত বেকারি চালানোর কাগজপত্র না দেখাতে পড়ার কারণে মালিক মোস্তফাকে ১০হাজার টাকা জরিমানা করাসহ তাকে পণ্যের মান উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যামোনিয়া বাইকার্বোনেট-এর সঠিক ব্যবহার নিশ্চিত করা, শুধু অনুমোদিত ফুড গ্রেড কালার ব্যবহার করা এবং মোড়কজাতকরণের সকল নিয়ম মেনে চলা। এই অভিযানে প্রসিকিউশন প্রদান করেন কৃষি বিপণীয় কর্মকর্তার প্রতিনিধি মো. সুমন খন্দকার। আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

অভিযান পরিচালনার শেষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানায়, ফতুল্লা বাজারে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান