শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় রপ্তানিমূখী নীট গার্মেন্টসের গুদামে অগ্নিকান্ড (ভিডিও)
ফতুল্লায় রপ্তানিমূখী নীট গার্মেন্টসের গুদামে অগ্নিকান্ড (ভিডিও)
  সর্বশেষঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমূখী নীট গার্মেন্টসের থান কাপড়ের গুদামে অগ্নিকান্ড ঘটেছে। আগুনে গুদামটির বিপুল পরিমান থান কাপড় পুঁড়ে নষ্ট হয়ে গেছে। সোমবার দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার দেলপাড়া এলাকায় রাসেল গার্মেন্টসের দ্বিতীয় ইউনিটের গুদামে এই অগ্নিকান্ড ঘটে। তবে এ অগ্নিকান্ডের ঘটনায় কোন শ্রমিক হতাহত হয়নি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া একটার দিকে থান কাপড়ের গুদামে অগ্নিকান্ড ঘটে। এসময় ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। কারখানার শ্রমিকরা আতংকে ছোটাছুটি করতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে ওই কারখানা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের এমপি ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মামুনুর রশিদ জানান, শহরের মন্ডলপাড়া, হাজীগঞ্জ এবং আদমজী ইপিজেড এর মোট পাঁচটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় তিনটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস কিছু বলতে পারছে না। তিনি জানান, আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তবে মালিকপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হতে পারে।#

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ