শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লা মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে
ফতুল্লা মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে
  সর্বশেষপ্রধান সংবাদমহানগর || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

শহর প্রতিনিধি

সেনাবাহিনীর উপস্থিতিতে ফতুল্লা মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে। এক সপ্তাহ বন্ধ থাকার পর রবিবার (১১ আগস্ট ) দুপুরে এই কার্যক্রম শুরু হয়। এসময় ফতুল্লা থানা পুলিশকে উৎসাহিত করতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফতুল্লা মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযমের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধূরী। এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবর, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য আল আমিন, থানা ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন সাজ, যুবদল নেতা সৈকত,মিঠু,সৈয়দ মিশু, স্বেচ্ছাসেবক দল নেতা রাহাত চৌধুরী প্রমূখ। ফুলের শুভেচ্ছছা জানিয়ে শহিদুল ইসলাম টিটু পুলিশকে নির্ভয়ে পবিত্র দায়ীত্ব পালনে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেন। এসময় ওসি নূরে আযম বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী নেতাকর্মীদের নিয়ে থানাকে নাশকতার হাত থেকে রক্ষা করেছেন। তিনি যথা সময় থানার সামনে উপস্থিত না থাকলে পুলিশ সদস্যদের ও থানা কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। তিনি আরো বলেন, থানা বিএনপির সভাপতি টিটুসহ দলের সকলে অত্যান্ত পরিশ্রম করে ফতুল্লার শিল্পাঞ্চলকে শান্ত রেখেছেন। ব্যবসায়ী ও জনসাধারনের জানমাল রক্ষায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছেন এজন্য ফতুল্লা থানা বিএনপি সকলকে তিনি ধন্যবাদ জানান। এরআগে বিএনপির নেতৃবৃন্দ ফতুল্লা প্রেসক্লাবের সদস্যসহ ফতুল্লায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ