বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফ্যাসিস্ট হাছিনা দেশের সুস্থ সংস্কৃতি ধ্বংস করে ভারতে পালিয়েছে – আনিসুল ইসলাম সানি
ফ্যাসিস্ট হাছিনা দেশের সুস্থ সংস্কৃতি ধ্বংস করে ভারতে পালিয়েছে – আনিসুল ইসলাম সানি
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

শহর প্রতিনিধি

বিএনপি’র চেয়ারপার্সন ও ৩বারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মহফিল ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে শহরের উকিলপাড়া এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম সানি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মূলধারার সংস্কৃতি আজীবন লালন ও জনগণের মধ্যে ধারণ করে রাখতে জাসাস গঠন করেছিলেন। তাঁর এই মুক্ত চিন্তার ফসল হিসেবে জাসাস আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই সাথে বাংলাদেশে সুস্থ সাংস্কৃতিক ধারা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশের সুস্থ সংস্কৃতি বিগত ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়ে ভারতে পালিয়ে গেছে। দেশীয় সংস্কৃতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে জাসাস।

নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সিনিয়র সহ-সভাপতি ডাঃ এম এ লতিফ তুষার এর সভাপতিত্ব ও জেলা জাসাস এর সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ নাজির আহমেদ নজির, নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি হারুনুর রশিদ মুকুল, জেলা জাসাস এর সহ সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, মনসুরুল আলম মনি, মহানগর জাসাসের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন মিজি, সহ-সভাপতি মোঃ এনামুল হক খান, মহানগর জাসাস এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য, শেখ মাগফুর ইসলাম পাপন, ইসলাম পাপন, জেলা জাসাসের দপ্তর সম্পাদক এম এ হালিম মুসা, সদর থানা জাসাস এর সভাপতি কবির সিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট গালিব, বন্দর থানা জাসাস এর সভাপতি মোঃ আঃ রউফ, সাধারণ সম্পাদক এডভোকেট মমিন, যুগ্ম সম্পাদক ইমরান হোসনে মুন্না, তারাবো পৌর জাসাস এর সভাপতি মোঃ রনি, বন্দর থানা জাসাস(জেলা)এর সভাপতি এডভোকেট মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক মোঃ স্বপন, কাশিপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক রহিম হোসেন বাবুল, জাসাস নেতা এম এ সাত্তার ভুট্টো, মোতালিব, ইকবাল হোসেন, নুরুননবী মাইকেল, আসিফ মাহমুদ, ১৪ নং ওয়ার্ড জাসাসের আহবায়ক বুলবুল রাজা মিঠু, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব বদিউজ্জামান ইমন সহ জেলা ও মহানগর জাসাস এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান