বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৮

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বকেয়া বেতনের দাবিতে  স্টার পারটেক্স গ্রুপে শ্রমিক বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে  স্টার পারটেক্স গ্রুপে শ্রমিক বিক্ষোভ
  সর্বশেষ • প্রধান সংবাদ • অর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪

শহর প্রতিনিধি :

নারায়ণগঞ্জ বন্দরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে  স্টার পারটেক্স গ্রুপের বিক্ষুব্ধ ৫ শতাধিক শ্রমিক।

 বুধবার সকালে হরিপুর এলাকায় প্রতিষ্ঠানের  সামনে হরিপুর-বন্দর সংযোগ সড়কে এ অবরোধ ও  বিক্ষোভ করে শ্রমিকরা ।   এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপি আমিনুল হক  ও বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা।

শ্রমিকদের অভিযোগ, দুই বছরের চিকিৎসা ভাতা ও চলতি মাস সহ তিন মাসে বকেয়া বেতন না দিয়ে শ্রমিকদের  জোর পূর্বক কাজ করাচ্ছেন।  বাসা ভাড়া, দোকানের বকেয়া বাকি পড়ে আছে তিন মাস।  বাকী পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় দোকানদারদের অনীহায় অনাহারে অর্ধাহারে পরিবার নিয়ে মানববেতর জীবন যাপন চলছে।

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপি আমিনুল হক জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।   মালিকপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবি বিষয়টি  সমাধান হয়েছে।

স্টার পারটেক্স বোর্ড মিলের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল আমিন বলেন, আগামী ১০ জুলাই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। এ শর্তে বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুরে  কাজে যোগদান করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান