শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৩৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরের দেউলী চৌরাপাড়া খেলার মাঠ রক্ষায় জেলা প্রশাসকের  নির্দেশনা
বন্দরের দেউলী চৌরাপাড়া খেলার মাঠ রক্ষায় জেলা প্রশাসকের  নির্দেশনা

বন্দর  প্রতিনিধি : বন্দরের  দেউলী চৌরাপাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি—ঐতিহ্যবাহী খেলার মাঠটি রক্ষার বিষয়টি এবার বিশেষ গুরুত্ব পেয়েছে। মাঠটি সংরক্ষণের জন্য স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলাপ-আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন্দর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বন্দর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শনে এসে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এই নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।  আলোচনার এক পর্যায়ে  এক সাংবাদিক দেউলী চৌরাপাড়া খেলার মাঠের প্রসঙ্গটি তোলেন। তিনি নারায়ণগঞ্জ -৫ ( সদর- বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সঙ্গে সমন্বয় করে মাঠটি সংরক্ষণের  বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারকে দায়িত্ব দেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। মাঠ রক্ষার এই নির্দেশনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও উদ্দীপনা দেখা দিয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ