বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে,  যুবক নয় কিশোরী
বন্দরে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে,  যুবক নয় কিশোরী
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪

বন্দর প্রতিনিধি : বন্দরে উদ্ধারকৃত  অজ্ঞাত লাশের পরিচয়  মিলেছে। সে যুবক নয় নিখোঁজ কিশোরী। তার নাম সাথী আক্তার (১২)।  হত্যাকান্ডের শিকার কিশোরী বন্দর বাড়ইপাড়া এলাকার আব্দুস ছাত্তার মিয়ার কন্যা। গত বুধবার রাতে বন্দর শাহী মসজিদ এলাকায় কিশোর গ্যাং দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার পর থেকে নিখোঁজ ছিলো।
অজ্ঞাত পরিচয়ে  শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে বন্দর সমরক্ষেত্রের পূর্ব পাশে এক জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত কিশোরী সাথী আক্তারের মা টুকুমালা জানান, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে  বন্দর শাহী মসজিদ এলাকায় কিশোর গ্যাং দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয়েছে।  সংঘর্ষ দেখতে নিজ বাড়ি থেকে সাথী বের হয়। গত  তিনদিন নিখোঁজ থাকার  পর  শুক্রবার দুপুরে সমরক্ষেত্রের পাশে এক জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার পর মর্গে লাশ দেখ গিয়ে তার পড়নে প্যান্ট গেঞ্জি দেখে চিনেছি আমার মেয়ের লাশ। কে বা কাহারা আমার মেয়েকে নির্মমভাবে খুন করেছে। নিহত সাথী ৮ ভাই- বোনের মধ্যে পরিবারের  সপ্তম সন্তান।

বন্দর থানার  এসআই অভিজিৎ বলেন,  নির্জন জঙ্গলে ফেলে রাখা লাশ উদ্ধার করে,  সুরতাহাল তৈরি করেছি। কিন্তু লাশ  পচন ধরায় প্যান্ট খোলা সম্ভব হয়নি। চুল ছোটছোট ছেলেদের মতো।  লাশ  মর্গে পাঠানোর পর জানাগেছে উদ্ধারকৃত লাশ  মেয়ে।  শুক্রবার রাতেই  তার পরিচয় পাওয়া যায়।  কিশোরী বয়সের। বয়স ১২ বছর।  সাথী আক্তার গত বুধবার রাতে  নিজ এলাকা থেকে নিখোঁজ হন।  এ হত্যাকান্ডের ঘটনায় আসামি শনাক্তের প্রক্রিয়া  চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান