বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৭

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে ইউপি সদস্য শাকিল ও তার তিনসহযোগি ফেন্সিডিলসহ গ্রেফতার
বন্দরে ইউপি সদস্য শাকিল ও তার তিনসহযোগি ফেন্সিডিলসহ গ্রেফতার
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

শহর নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে ইউপি সদস্যসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ।
সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হল , শাকিল পারভেজ ওরফে রনি (৪০) বন্দর মদনপুর সাহেব বাড়ীর আব্দুল মোতালেবের ছেলে ।বর্তমানে সে ১নং ওয়ার্ডের মেম্বার,রুবেল (২৮)কুমিল্লা জেলার গোবিন্দপুর এলাকার আবুল মিয়ার ছেলে ।বর্তমানে ফতুল্লা শহীদনগর এলাকায় বসবাস করে ,মুজাহিদ মোল্লা (২৬) ফতুল্লা শহীদনগর এলাকার গাজী মোল্লার ছেলে ও ইসমাল (৩৩)একই এলাকার মঞ্জু ভ’ইয়ার ছেলে ।
নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আতিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে মদনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য শাকিল পারভেজ রনি সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।তাদের নিয়মিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসি জানান ,শাকিল পারভেজ রনি বন্দরের উত্তরাঞ্চলের একজন চিহ্নিত মাদক কারবারি। সে গত ৯ মার্চ ১নং ওয়ার্ডের উপনির্বাচনে মাদক ব্যবসার অবৈধ টাকার জোরে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়।কিন্তু একজন জনপ্রতিনিধি হয়েও তার পুরোনো মাদক ব্যবসা ছাড়তে পারেনি।ফলশ্রুতিতে মাদকসহ গ্রেফতার হয় সে।তাকে গ্রেফতারের ফলে মদনপুর এলাকার সচেতন মহল পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান