শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৬

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে উদ্ধার অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে
বন্দরে উদ্ধার অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। নিহত যুবকের নাম নাম মো.আরমান (২০)। তিনি কক্সবাজার চকোরিয়া উপজেলার মধ্য কোনাগটা গ্রামের মৃত: ইসমাইল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

নিহতের বড় ভাই ক্ষুদ্র ব্যাবসায়ী ফোরকান ও মামা মোস্তাক আহমেদ পরিচয় নিশ্চিত করে জানান, প্রায় তিন মাস আগে আরমান কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে আসে। মাঝেমধ্যে ফোনে কথা বললেও সে কোথায় থাকে বা কি কাজ করে তা গোপন রাখে আরমান।সবশেষ গেলো শবেবরাতের দিন বড় ভাই ফোরকানের সাথে ফোনে কথা বলার পর আর যোগাযোগ হয়নি।পরে পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে শুক্রবার বন্দর থানায় এসে আরমানের লাশ সনাক্ত করেন তারা।

মদনপুর পুলিশ ফাড়ীর উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ আলম জানান,
গতকাল বৃহস্পতিবার সকালে লোকমুখে সংবাদ পেয়ে লাউসার এলাকায় ইস্ট টাউন হাউজিং এ গিয়ে লারিজ ফ্যাশনের পেছনে ডোবার মধ্যে থেকে একজনের মরদেহ উদ্ধার করেন।সাথে থাকা মোবাইল ফোন সহ পরিহিত কাপড়চোপড় জব্দ করে সুরতহাল প্রতিবেদন তৈরীর মাধ্যমে মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।পরে জব্দকরা মোবাইল ফোনের কললিস্ট,সিডিআর সংগ্রহ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিহতের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।

জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান,এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে।একইসাথে ঘটনার মুল রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের জন্য মাঠে নেমেছে পুলিশ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে মদনপুর ইস্ট টাউন হাউজিং এর পেছনে ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম