শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে ওয়াড নেতাকে  হাতুড়ি পেটা করে জখম করল নব্য যুবদল নেতা
বন্দরে ওয়াড নেতাকে  হাতুড়ি পেটা করে জখম করল নব্য যুবদল নেতা
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বন্দর প্রতিনিধি: বন্দরে আধিপত্য বিস্তার ও যুবদল কমিটি গঠন করাকে  কেন্দ্র করে  যুবদল নেতা সাহাদাত হোসেন(৪০)কে ডেকে নিয়ে একটি অফিসে আটক রেখে হাতুড়ি পেটা করে জখম করার অভিযোগ পাওয়া গেছে নব্য যুবদল নেতা ও বহু অপকর্মের হোতা  দ্বীন ইসলামের বিরুদ্ধে।
গত মঙ্গলবার (২১ অক্টোবর)  রাতে বন্দর উপজেলার  কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড জিওধরা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আহত বিএনপি নেতা সাহাদাতকে দেখতে এসে মহানগর বিএনপি সভাপতি এ্যাড শাখাওয়াত হোসেন খান বলেন, অত্যন্ত দু:খ জনক আমাদের আন্দোলন সংগ্রামে অগ্রভাগে নেতৃত্ব দেওয়া এক বিএনপি নেতাকে লাঞ্চিত করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ও আইনীভাবে ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদুল্লাহ মুকুল ওয়ার্ড ভিত্তিক পূর্নাঙ্গ কমিটি করতে ৫নং ওয়ার্ড কমিটির দায়িত্ব দেন সাহাদাতের কাছে। বিএনপি নেতা সাহাদাত ওয়ার্ড ভিত্তিক একটি কমিটির তালিকা করেন। কমিটিতে আধিপত্য বিস্তারের জন্য একই এলাকার যুবদল নেতা দ্বীন ইসলামের নেতৃত্বে ৮/১০ জনের একটি বাহিনী বিএনপি নেতা সাহাদাতকে তাদের অফিসে বসিয়ে রাখে এ সময় বাদশা নামে এক সন্ত্রাসী সুইচ গিয়ার বের করে ভয়ভীতি দেখায়। পরে তারা সাহাদাতকে হাতুরী দিয়ে পিটিয়ে মারাত্নক জখম করে। সাহাদাতের চিৎকারে আশপাশের লোক ছুটে এসে গুরুতর আহত তাকে উদ্ধার করে বন্দর উপজেলা কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নারয়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, বিএনপির এক মারধরের মারধরের কথা শুনেছি। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করবো

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত