বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৮

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে কিশোর গ্যাং শুভ বাহিনীর হামলায় তিন জন আহত
বন্দরে কিশোর গ্যাং শুভ বাহিনীর হামলায় তিন জন আহত
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ বন্দরে কিশোর গ্যাং শুভ বাহিনির বিরুদ্ধে রুপালী আবাসিক এলাকায় তিন জনকে কুপিয়ে রক্তাক্ত যখম করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রুপালী ও ছালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রানা (৩১), শান্ত (২৬) ও ইব্রাহিম (১২)। এ ঘটনায় বন্দর থানায় তিনটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন কিশোর গ্যাং লিডার শুভ (২৪), রবিন (২২), আলামিন (২৭), স্মাট(২১), শামিম(২৬), তন্ময়(১৭), রায়হান(১৮), পারভেজ(২৯)সহ আরও আট থেকে ১০ জন সদস্য।
এলাকাবাসী জানায়, শুভ বাহিনী সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত। এরা চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে চলেছে। তাদের জন্য সর্বদা আতঙ্কে থাকতে হয়। এদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। রাতে রামদা নিয়ে প্রাই এলাকার মথ্যে প্রকাশে গুরে বেরায় এবং যে কারো উপর আতংকা হামলা চালিয়ে বসে। গত বৃহস্পতিবার রাতে রামদা চাকু নিয়ে রুপালি এলাকায় হামলা চালিয়ে ২ জনকে রক্তাক্ত জক্ষম করে আবার নাসিক ২১ নং ওয়ার্র্ড কাউন্সিল শাহিন মিয়ার ছেলে ইব্রাহিমের উপর হামলা চালায়। আমরা এলাকাবাসী এখন তাদের কাছে জিম্মি হয়ে আছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্র্ষণ করছি এদের আইনের আওতায় আনার জন্য।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অপরাধীদের আটকে অভিযান চালানো হচ্ছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান