মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৭

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে কোটি টাকা মূলের চোরাই জ্রেজার জব্দ 
বন্দরে কোটি টাকা মূলের চোরাই জ্রেজার জব্দ 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

বন্দর প্রতিনিধি: বন্দরে আওয়ামীলীগ নেতা মাজহারুল ইসলামের  ডকইয়ার্ড থেকে কোটি টাকা মূল্যের চোরাইকৃত কাটিং ড্রেজার জব্দ করেছে বন্দর থানা পুলিশ। শুক্রবার (৭ ন়ভেম্বর) দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মহনপুরস্থ উল্লেখিত ডকইয়ার্ড অভিযান চালিয়ে  ওই চোরাইকৃত ড্রেজারটি জব্ধ করা হয় । স্থানীয়রা জানিয়েছে সংঘবদ্ধ একটি চোরাকারবারি চক্র অজ্ঞাত স্থান থেকে   ড্রেজারটি চুরি করে মাজহারুল ইসলামের ডকইয়ার্ডে  কাটিং করে ইসক্রাব হিসেবে বিক্রির জন্য পাঁয়তারা চালাচ্ছিল। স্থানীয়দের অভিযোগ বন্দরের একটি চোরাইকারবারি চক্র দীর্ঘ দিন ধরে  বিভিন্ন স্থান থেকে  চোরাইকৃত জাহাজ এনে উল্লেখিত ডকইয়ার্ডে রাতের আধারে কেটে বিভিন্ন ভাঙ্গারী হিসেবে বিক্রি করে আসছিল।
এ ব্যাপারে ডকইয়ার্ড মালিক আওয়ামীলীগ নেতা  মাজহারুল জানান, গত বুধবার (৫ নভেম্বর) রাতে কথিত  বিএনপির নামধারী গুটি কযেকজন নেতা ২৪ ইঞ্চি ডায়ার একটি কাটিং ড্রেজার আমার ডকইয়ার্ডে নিয়ে আসে। তান পর দিন গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) তারা ড্রেজারের বিভিন্ন অংশ কাটিং করে ট্রাকে তুলে নিয়ে যায়। খবর  পেয়ে  পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় চোরেরদল কৌশলে  কাটিং প্লেট ফেলে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করেও তাদের ধরতে পারেনি। পরে  শুক্রবার (৭ নভেম্বর)  সকালে চোরাকারবারিরা পুনরায় কাটিং করা সময় দুপুরে পুলিশ এসে ড্রেজারটি জব্দ করে।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, কলাগাছিয়ার মোহনপুরে মাজহারুলের ডকইয়ার্ড  একটি চোরাই ড্রেজার কাটিং করা হচ্ছে সংবাদ পেয়ে পুলিশ গিয়ে ড্রেজারটি জব্ধ করে। তবে ড্রেজারের মালিককে এখনো পাওয়া যায়নি। মালিকের সন্ধ্যান করা হচ্ছে। কিভাবে বা কোথা থেকে ড্রেজারটি এখানে আনা হলো তা তদন্ত চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে মাজহারুলের ডকইয়ার্ডটি অবৈধ বলে জানিয়েছে স্থানীয়রা। মাজহারুলও তার ডকইয়ার্ডের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। স্থানীয়রা বলেন, এ ডকইয়ার্ডে এর আগেও বেশ কিছু ছোট জাহাজ কেটে বিক্রি করা হয়েছে। তা চোরাই কিনা জানা নেই

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম