শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার
বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

বন্দর  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. টুটুল (২৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি নয়নকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।
বৃহস্পতিবার ঢাকার মিরপুর থানাধীন দক্ষিণ পীরেরবাগ আমতলা এলাকা থেকে র‍্যাব-১১, সিপিসি-১ ও র‍্যাব-২-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ২৮ জুন সন্ধ্যার দিকে বন্দরের আলীনগর এলাকার আকরাম সাহেবের লবণ ফ্যাক্টরির সামনে টুটুলকে অস্ত্রের মুখে জিম্মি করেন নয়নসহ কয়েকজন। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।

একপর্যায়ে ছিনতাইকারীরা টুটুলের বুকের মাঝখানে চাকু দিয়ে সজোরে আঘাত করে। পরে তার কাছ থেকে নগদ ১২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় টুটুলকে প্রথমে বন্দর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৪ আগস্ট রাত ৩টা ৪০ মিনিটের দিকে টুটুলের মৃত্যু হয়।
এ ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১ এবং র‍্যাব-২-এর একটি যৌথ দল ঢাকার মিরপুর থানাধীন দক্ষিণ পীরেরবাগ আমতলা এলাকায় অভিযান চালায়। অভিযানে টুটুল হত্যা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান আসামি নয়নকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নয়ন নারায়ণগঞ্জের আলীনগর এলাকার খোকা মিয়ার ছেলে।

র‍্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে বন্দর থানায় ছিনতাই ও ডাকাতিসহ মোট চারটি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর নয়নকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে। 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত