শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:১২

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে টাকা আত্মসাতের ঘটনায় আদম বেপারী বিরুদ্ধে থানায় অভিযোগ 
বন্দরে টাকা আত্মসাতের ঘটনায় আদম বেপারী বিরুদ্ধে থানায় অভিযোগ 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

বন্দর প্রতিনিধি: বন্দরে বিদেশ পাঠানোর নাম করে ৩ লাখ টাকা আত্মসাতের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী রবিন হোসেন বাদী হয়ে মঙ্গলবার (২১শে এপ্রিল) দুপুরে প্রতারক আদম বেপারী সামসুল আরেফিন নিঝিমসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার ফরাজিকান্দা লাহরবাড়ী এলাকার বাবুল হোসেনের ছেলে রবিন হোসেনকে সার্ভিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে তার পরিবারের কাছ থেকে রুপালী আবাসিক ৩নং গল্লি এলাকার শফিকুল ইসলাম টুটুল মিয়ার ২ ছেলে সামসুল আরেফিন নিঝুম ও তার ভাই প্লাবন  ১ লাখ টাকা গ্রহন করে। এর ধারাবাহিকতা ২নং বিবাদী প্লাবন সার্ভিয়া নিতে ব্যার্থ হয়ে রবিন হোসেনকে পুনরায় কম্বোডিয়া পাঠানোর প্রস্তাব দেয়। ওই সময় রবিন হোসেন বিবাদীদের কথায় রাজি হয়ে গত দেড় বছর পূর্বে  কম্বোডিয়া যাওয়ার জন্য আদম বেপারী সাসসুল আরেফিন নিঝুম ও তার ভাই প্লাবন তাদের মা শিল্পী বেগম ও তাদের পিতা শফিকুল ইসলাম টুটুল নিকট আরো ২ লাখ টাকা প্রদান করে। ওই সময় উল্লেখিত আদম বেপারীগন  অভিযোগের বাদী ক্ষতিগ্রস্থ যুবক রবিন হোসনেক কম্বোডিয়া পাঠানোর জন্য একটি বিমান টিকেট দিলে রবিন হোসেন বিদেশে যাওয়ার জন্য আরো ৭০ হাজার টাকা খরচ করে। এর ধারাবাহিকতা গত ২০২৫ ইং সালের  ১০ ডিসেম্বর অভিযোগের বাদী বিমানবন্দরে গিয়ে জানতে পারে টিকেটসহ প্রয়েজনীয় কাগজপত্র ভূয়া। উল্লেখিত বিবাদীগনরা ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরও কম্বোডিয়া পাঠাতে ব্যার্থ হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ যুবক বিদেশ যেতে ব্যার্থ হয়ে তার পাওনা টাকা চাইলে বিবাদীগন বিভিন্ন তালবাহানা করে। এর ধারাবাহিকতা গত ৩ মাস পূর্বে পারিবারিক ভাবে অভিযোগের বাদী ও বিবাদীদের মধ্যে  বিচার সালিশি বৈঠক হয়। উক্ত বৈঠকে পাওনা ৩ লাখ টাকা মধ্যে বিবাদী ২ লাখ ৮০ হাজার টাকা বাদীকে কিছি দিনের মধ্যে দিবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।  পরে বিবাদী উল্লেখিত টাকা না দিয়ে কালক্ষেপণ করে। গত সোমবার (২০ শে এপ্রিল) রাত ৯টায় পাওনাদার রবিন হোসেন তার পাওনা টাকা চাইলে ওই সময় উল্লেখিত বিবাদীগন পাওনাদারকে অকথ্য ভাষায় গালাগালি করে  প্রাননাশের হুমকি প্রদান করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি সময়ে লম্পট আদম বেপারী সামছুল আরেফিন নিঝুম প্রথম বেপারীপাড়া ও পরে সোনাকান্দা এলাকায় মেয়ে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায়  স্থানীয় জনতা তাকে আটক করে পরে তাকে এলাকা ছাড়া করে। উল্লেখিত আদম বেপারী এলাকা ছাড়া হয়ে বর্তমানে সে ও তার পরিবার বন্দর রুপালী আবাসিক এলাকায় বসবাস করে আসছে। বর্তমানে নিরিহ রবিন টাকা পয়সা হারিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত