বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৯

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে নিখোঁজের দুইদিন পর ধঞ্চে ক্ষেতে যুবকের লাশ উদ্ধার 
বন্দরে নিখোঁজের দুইদিন পর ধঞ্চে ক্ষেতে যুবকের লাশ উদ্ধার 
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ বন্দরে নিখোঁজে দুইদিন পর অনিক(২০) নামে  এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার  উত্তর সাবদি এলাকায় মোহাম্মদ আলীর ধঞ্চে ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত  অনিক  নাসির সেলসারদি গোসাইবাড়ি এলাকার নাসির উদ্দিনের ছেলে।  স্থানীয় লোকজন ধঞ্চে ক্ষেতে লাশ দেখে বন্দর থানা পুলিশকে অবহিত করলে  মদনগঞ্জ ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন।
মদনগঞ্জ ফাঁড়ির এস আই মোমেন জানান, গত ২৫ সেপ্টম্বর  পাশ্ববর্তী সেলসারদি গ্রামের মাদকাসক্ত অনিক নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। দুইদিন পর শুক্রবার সকালে  উত্তর সাবদি এলাকার আবুল হোসেনের প্লটের দক্ষিণ পার্শ্বে মোহাম্মদ আলীর ধঞ্চে  ক্ষেতে  লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় জানালে সঙ্গীয় ফোর্স নিয়ে  ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের  সুরতহাল রিপোর্ট প্রস্তুত তৈরি করে  লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয় ।
তবে  স্থানীয় লোকজনের ভাষ্যমতে ভিকটিম একজন নিয়মিত মাদক সেবনকারী ছিলেন।  ঘটনাস্থল নির্জন জায়গা হওয়ায় ভিকটিম অনিক মাদক সেবন করতে গেলে মৃগী রোগ থাকায়  পানিতে পড়ে মৃত্যু বরণ করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান