বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে  নির্মানাধীন আকিজ ফিট ফ্যাক্টরী কাজের নিয়ন্ত্রন নিয়ে জাতীয় পার্টি  ও আওয়ামীলীগের মধ্যে উত্তেজনা  
বন্দরে  নির্মানাধীন আকিজ ফিট ফ্যাক্টরী কাজের নিয়ন্ত্রন নিয়ে জাতীয় পার্টি  ও আওয়ামীলীগের মধ্যে উত্তেজনা  
  সর্বশেষ • প্রধান সংবাদ • অর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

বন্দর প্রতিনিধি : বন্দরে নির্মানাধীন আকিজ ফিট ফ্যাক্টরী কাজের নিয়ন্ত্রন নিয়ে জেলা জাতীয় পার্টি নেতা   জাহাঙ্গীর ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আঙ্গুর গ্রুপের মধ্যে উত্তেজনার খবর পাওয়া গেছে । তবে এ ঘটনায় কোন পক্ষের আহত হওয়ার খবর  পাওয়া যায়নি।  বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টায় বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ীস্থ আকিজ স্ট্যান্ডের সামনে এ উত্তেজনার ঘটনাটি। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা এসআই ফয়েজসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় উভয় গ্রুপ গ্রেপ্তার এড়ানোর জন্য কৌশলে পালিয়ে যায়। বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, জেলা জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর ও ২৩ নং ওয়ার্ডে আওয়ামীলীগের সভাপতি মাহাবুবুর রহমান কমল দীর্ঘ দিন ধরে বন্দরে আকিজ গ্রুপে ঠিকাদারি কাজ করে আসছে। এ সুবাদে জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর নবীগঞ্জ বাগবাড়ীস্থ নির্মানাধীন আকিজ ফিট ফ্যাক্টরী বাউন্ডারি দেয়াল নির্মানের কাজ পায়। আকিজ গ্রুপের কাজ পাওয়াকে কেন্দ্র করে বৃহস্পিতবার বেলা ১১টায় কবিলেরমোড় এলাকার মোসাদেক রহমান আঙ্গুরের নেতৃত্বে অজ্ঞাত নামা ৩০/৪০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল আকিজ গ্রুপের নির্মানধীন সাইটে প্রবেশ করে দেয়াল নির্মান কাজ বন্ধ করে দেয়। এ নিয়ে সেখানে ঘটে চরম উত্তেজনা।

এ ব্যাপারে আকিজ গ্রুপের এডমিন আলামিন মোল্লা জানান, আকিজ গ্রুপে কাজ দাবি নিয়ে তারা এখানে এসে ছিল। নির্মানাধীন সাইডে  অপ্রীতিকর  কোন ঘটনা ঘটেনি। বিষয়টি  কর্তৃপক্ষকে  জানানো হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় আওয়ামীলীগ নেতা মোসাদেক হোসেন আঙ্গুর জানান, নবীগঞ্জ বাগবাড়ীস্থ  নির্মানাধীন আকিজ ফিট ফ্যাক্টরী সামনে বাগবাড়ী যুব সমাজের একটি কার্যলয়ে নির্মান করার জন্য আমারা সেখানে গিয়ে ছিলাম। সেখানে  আমাদের উপস্থিতি দেখে বন্দরে কিছু বখাটে ছেলে আমাদের উপর চড়াও হয়।

এ ঘটনায় জেলা জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর জানান, ঘটনাস্থলে আমি ছিলাম না। পরে এসে জানতে পেরেছি আমার কাজ কে বা কারা বন্ধ করে দিয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান