মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে  প্রকাশ্যে ইমনের ওপর হাসিব বাহিনীর হামলা, ১৮ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
বন্দরে  প্রকাশ্যে ইমনের ওপর হাসিব বাহিনীর হামলা, ১৮ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বন্দর প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  করে নারায়ণগঞ্জ বন্দরের কেওঢালা এলাকায় ইমন (২৪) নামে  এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে গকুলদাশেরবাগ  এলাকার হাসিব ও তার বাহিনী।  এ ঘটনায়   ১৮ দিন অতিবাহিত হলেও থানা পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করছেন না বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। গত পহেলা অক্টোবর বিকালে  কেওঢালা এলাকার  সাহারা এন্টারপ্রাইজের সামনে এ হামলার ঘটনা ঘটিয়েছে।  প্রকাশ্যে এ হামলার ঘটনায় আহত ইমনের চাচা ইব্রাহিম বাদী হয়ে হাসিব সহ ৮ জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাগেছে,  গত ৩০ সেপ্টেম্বর বিকালে  মাসুদ (১২) মদনপুর ইউপির  কেওঢালা মাঠে ফুটবল খেলার সময়  হাসিব (২৪)কে  তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে  থাপ্পর দেয়। এসময় মো.  ইমন (২৪) থাপ্পর দেওয়ার প্রতিবাদ করলে  বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে হাসিব ও তার বাহিনীর লোকজন।   এর ধারাবাহিকতায় পহেলা অক্টোবর  সন্ধ্যায় মো. ইমন নিজ দোকান হইতে বাহির হয়ে মাঠে  খেলতে যেতে রওনা হয়।  এসময়  কেওডালা সাকিনস্থ সাহারা এন্টারপ্রাইজ এর সামনে পৌঁছামাত্র  পূর্ব পরিকল্পনা অনুযায়ী পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রসহ পথরোধ করে ইমনকে  অকথ্য ভাষায় গালিগালাজ করতে  থাকে। পরে  গালিগালাজের প্রতিবাদ করলে হাসিব ক্ষিপ্ত হয়ে ইমনকে  এলোপাতাবী পিটিয়ে   জখম করে। একপর্যায়ে  সুইড গিয়ার দিয়ে ইমনকে  হত্যার উদ্দেশ্যে গলায় পোচ দিয়ে কাটা রক্তাক্ত জখম করে এবং কাঠের লাঠি, লোহার রড, ব্যাট ও ষ্ট্যাম্প দিয়ে  শরীরের বিভিন্নস্থানে এলোপাথারী ভাবে পিটিয়ে   নিলাফুলা জখম করে। এসময় তার সঙ্গে থাকা  নগদ ৭,৬০০/- (সাত হাজার ছয়শত) টাকা এবং ০১ টি VIVO A10 এনড্রয়েড মোবাইল ফোন, যাহার মূল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার) টাকা, ০১ টি REALMI C71 মোবাইল ফোন, যাহার মূল্য অনুমান ১৭,০০০/- (সতের হাজার) টাকা নিয়া যায়।
পরে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন   উপস্থিত লোকজন আমার ভাইকে উদ্ধার করে বন্দর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় চাচা জসিমউদদীন বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।  বিবাদীরা হলেন,  ১। হাসিব (২৪), ২। পারভেজ (২৭), উভয় পিতা-আফজাল, ৩। মানিক (৩০), পিতা-জহিরুল, ৪। শাজ (২৪), পিতা-অজ্ঞাত, চাচা-সোহেল, ৫। সিয়াম (২৬), পিতা-আলিনূর, ৬। শুভ (২৫), পিতা-তাজু, ৭। কাইউম (২৬), পিতা-অজ্ঞাত, ৮। রাহাত (২৫), পিতা-জামাল, সর্ব সাং-গকুলদাসের বাগ, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জসহ অজ্ঞাতনামা ১০/১২ জন

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম