বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৬

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে প্রতিবাদ সভা করায় বিএনপি নেতাকে প্রকাশ্যে  কুপিয়ে জখম 
বন্দরে প্রতিবাদ সভা করায় বিএনপি নেতাকে প্রকাশ্যে  কুপিয়ে জখম 
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ বন্দরে বিএনপি নেতা তাওলাদ মাহমুদ(৬০)কে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে জাতীয় পার্টির নেতা মনোয়ার ও তার বাহিনী।
মঙ্গলবার দুপুরে লাঙ্গলবন্দ বাজারে   এ হামলার ঘটনা ঘটে।
জাতীয় পার্টির নেতা মনোয়ার ও লাভলীর অপপ্রচারের বিরুদ্ধে  প্রতিবাদ সভা করেন তাওলাদ মাহমুদ।
সভা শেষে  লাঙ্গলবন্দ বাজারে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে  তাওলাদ মাহমুদের অভিযোগ।
 তাওলাদ মাহমুদ বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে তিনি দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,  লাঙ্গলবন্দ বাজার এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বিএনপি নেতা তাওলাদ মাহমুদ।  এসময় স্থানীয় জাতীয় পার্টির নেতা ইকবাল হোসেন,  মনোয়ার হোসেনের নেতৃত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্র দিয়ে তাওলাদ মাহমুদকে  কুপিয়ে রক্তাক্ত জখম  করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এঘটনায়   ইকবাল হোসেন (৪৫), মনোয়ার মেম্বার (৩৮), লাভলী মেম্বার (৩৫), আমান উল্লাহ (৪৫),  বাহা উদ্দিন (৪৩), লাকি (৩২) নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী জানান, বিএনপি নেতা তাওলাদ মাহমুদের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান