বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৯

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে ফুরফুর বাড়িতে বেড়াতে এসে  গোসল করতে নেমে দুই সহোদরের মৃত্যু 
বন্দরে ফুরফুর বাড়িতে বেড়াতে এসে  গোসল করতে নেমে দুই সহোদরের মৃত্যু 
  সর্বশেষ • প্রধান সংবাদ • দৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
বন্দর   প্রতিনিধি:
নারায়ণগঞ্জ বন্দরে ইট খোলা পুকুরে গোসল করতে নেমে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার  মুসাপুর ইউনিয়নের গোবিন্দকুলস্থ  বিসিসি ইট খোলা পুকুরে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলো ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার যাওলা হাটি চৌরাস্তা এলাকার খলিল মিয়ার দুই ছেলে আশিক (১২) ও আরিয়ান (১০)।
 এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানার এসআই ফারুক দ্রুত ঘটনাস্থলে এসে  লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার যাওলা হাটি চৌরাস্তা এলাকার খলিল মিয়ার ২ ছেলে আশিক ও আরিয়ান তাদের ফুফুর বাড়ী বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের গোবিন্দকুল এলাকায় বেড়াতে আসে। পরে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যেকোন সময়ে সকলের অগচরে আশিক ও রায়হান বাড়ি পাশে  বিসিসি ইট খোলা পুকুরে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায়।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৃত্যুর কারণ নিয়ে কোন সন্দেহ না থাকায় পরিবারের পক্ষ হতে নিহত শিশুর  পিতা বিনা ময়না তদন্তে  লাশ পাওয়ার জন্য আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসন মৃতদেহগুলো তার স্বজনদের কাছে হস্তান্তর করে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান