শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:১০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে বাড়িঘর ভাংচুর চালিয়ে ক্রেতাসহ তার অবুঝ ৪ সন্তানকে বাড়ি ছাড়া ঘটনায়  থানায় অভিযোগ 
বন্দরে বাড়িঘর ভাংচুর চালিয়ে ক্রেতাসহ তার অবুঝ ৪ সন্তানকে বাড়ি ছাড়া ঘটনায়  থানায় অভিযোগ 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬

বন্দর  প্রতিনিধি: বন্দরে ক্রয়কৃত জায়গা ফেরত না দেওয়ার জের ধরে বাড়িঘর ভাংচুর চালিয়ে নিরিহ দিনমজুরসহ তার অবুঝ  ৪ সন্তানকে  বাড়ি ছাড়া করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শফি আলম সিদ্দিক বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে ভূমিদস্যু কাউসারসহ অজ্ঞাত ২০/২৫ জনকে  আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত রোববার (১০ মে) সকাল ৬টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী দিঘলদী এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযোগ ও বাদীর স্ত্রী সূত্রে জানা গেছে, গত ২০২৩ ইং সালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী দিঘলদী এলাকার কিরন মিয়ার ছেলে দিনমজুর শফি আলম সিদ্দিক একই এলাকার স্বপন মিয়া ও তার স্ত্রী পান্না বেগমের কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসত ঘর নির্মান করে স্বপরিবার নিয়ে বসবাস করে আসছে। এদিকে  জমি বিক্রেতা স্বপন মিয়ার ভূমিদস্যু ছেলে কাউসার জমি ক্রেতা দিনমজুর শফি আলম সিদ্দিককে নানা ভাবে হুমকি দামকি দিয়ে  তার ক্রয়কৃত জমি থেকে উচ্ছেদ করার জন্য নানা ভাবে অপচেষ্টা চালিয়ে আসছে। এর ধারাবাহিকতা গত শুক্রবার (৮ মে) রাত ৮টায় ভূমিদস্যু ও স্থানীয় সন্ত্রাসী কাউসার ও তার সহযোগীরা ক্রয়কৃত জায়গার মালিকের বসত বাড়ীতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিবাদী ভূমিদস্যু কাউসার আরো বেশী ক্ষিপ্ত হয়ে উঠে। গত শনিবার (৯ মে) বিকেল ৫টায় বন্দর থানা পুলিশ  অভিযোগ তদন্ত করে চলে যাওয়ার পর ওই দিন রাত সাড়ে ৭টায় উল্লেখিত ভূমিদস্যু কাউসারসহ তার সাঙ্গপাঙ্গরা দেশী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাড়ি ঘর ব্যাপক ভাংচুর চালিয়ে জমি ক্রেতা শফি আলম সিদ্দিকসহ তার স্বপরিবারকে বাড়ি ছাড়াসহ  আর্থিক ক্ষতিসাধন করে। পরে গত রোববার (১০ মে)  সকাল ৬টায় অভিযোগের বাদী ও তার স্ত্রী ঘটনাস্থলে এসে দেখে সন্ত্রাসীরা বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালিয়ে ২ লাখ টাকা ক্ষতিসাধন করে।
অভিযোগের বাদীর স্ত্রী আরো জানান, বাড়ী ছাড়া করার কারনে  আমার ২ সন্তান মারিয়া (১৩) ও মরিয়ম (১০) পরিক্ষায় অংশগ্রহন করতে পারনি। ভূমিদস্যু ও সন্ত্রাসীদের কারনে বাড়ী ছাড়া হয়ে ছোট ৪টি কন্যা সন্তান নিয়ে মাথা গুজার ঠাঁই পাওয়ার জন্য মানুষের ধারেধারে গুরে বেড়াছি। ভূমিদস্যু কাউসার ও সহযোগিদের কবল থেকে রেহাই পাওয়ার জন্য  সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। #

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ