শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৩০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে  বাড়ি রাস্তা সংক্রান্ত বিরোধের জের সন্ত্রাসী হামলায় আহত-৫ নগদ টাকা ও মোটরসাইকেল লুট 
বন্দরে  বাড়ি রাস্তা সংক্রান্ত বিরোধের জের সন্ত্রাসী হামলায় আহত-৫ নগদ টাকা ও মোটরসাইকেল লুট 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ বন্দরে বাড়ী রাস্তা সংক্রান্ত  বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৫ জন আহত হয়েছে। ওই সময় হামলাকারিরা আহতদের কাছ থেকে নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও ১টি মোটর সাইকেল লুট করে নিয়ে যায়। সন্ত্রাসী হামলায় আহতরা হলো আসাদুল্লাহ (৬৮) শাহ আলম (৪২) নূরে আলম (৪২) শাহিন (৩২) ও ইবাদুর (২৮)।
 স্থানীয় এলাকাবাসী আহতদের মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহত ৪ জনকে ঢামেক হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন।
 গত সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৩টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
 এ ব্যাপারে আহতের বেয়াই আব্দুল আওয়াল মিয়া সন্ত্রাসী হামলার ঘটনার রাতে বাদী হয়ে হামলাকারি আবুল, গোলজার, আমান উল্লাহ ও অলিউল্লাহসহ ৯ জনের নাম উল্লেখ্য করে আরো ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের শ্রীরামপুর এলাকার বাসিন্দা প্রবাসী হারুন মিয়ার ক্রয়কৃত জায়গা উপর দিয়ে একই এলাকার মৃত সোয়েদ আলী মিয়ার ভূমিদৎসু ৩ ছেলে গোলজার হোসেন, আমান উল্লাহ ও অলিউল্ল্যাহগং দীর্ঘ দিন ধরে  জোর পূর্বক রাস্তা নির্মানের পাঁয়তারা করে আসছিল। এ নিয়ে উভয়ের বিরোধ চলছিল। এর ধারাবাহিকতা গত সোমবার বিকেল ৩টায় উল্লেখিত এলাকায় প্রতিপক্ষ ভূমিদৎসু গোলজার, আমান উল্লাহ ও অলিউল্লাহ হুকুমে বন্দর থানার কেওঢালা এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে ভাড়াটিয়া সন্ত্রাসী আবুল ও শ্রীরামপুর এলাকার মৃত মনির হোসেন মিয়ার ২ ছেলে সোহাগ ও আনিছ একই এলাকার আমান উল্লাহ মিয়ার ছেলে দুলাল ও লাউসার এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে কবির ও জাঙ্গাল এলাকার জাকারিয়া মিয়ার ছেলে বাবুসহ অজ্ঞাত নামা ১০/১২ জন সন্ত্রাসী জোর পূর্বক প্রবাসী ক্রয়কৃত জায়গা  দখল করে রাস্তা নির্মানের চেষ্টা করে। এ ঘটনায় প্রবাসী হারুনের  পিতা আসাদুল্লাহ (৬৮) ভূমিদৎসুদের বাধা প্রদান করলে ওই সময়  উল্লেখিত সন্ত্রাসীরা বৃদ্ধা আসাদুল্লাহকে হত্যার উদ্দেশ্য গ্যাসের  পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে শাহ আলম (৪২) নূরে আলম (৪২) শাহিন (৩২) ও ইবাদুর (২৮) রক্তাক্ত জখম করে  নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও ঢাকা মেট্রো হ ২৩- ৫৭৫২ নাম্বারের ডিসকভার মোটর সাইকেল ছিনিয়ে নেয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত