মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে বিএনপি দুই নেতার  বিরুদ্ধে ঝুট  ছিনতাই, জমি দখলের অভিযোগ, আতঙ্কে শিল্প মালিকরা
বন্দরে বিএনপি দুই নেতার  বিরুদ্ধে ঝুট  ছিনতাই, জমি দখলের অভিযোগ, আতঙ্কে শিল্প মালিকরা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি :

৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর বন্দরে শতাধিক শিল্প কারখানায় চালিয়েছেন লুটপাট ও চাঁদাবাজি করছে একটি শ্রেনীর লোকজন । এখন  দলীয় পদপদবির দাপটে ঝুট ছিনতাই ও জমি দখলের  অভিযোগ উঠেছে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন নামে দুই নেতার বিরুদ্ধে।  বিশৃঙ্খলা সৃষ্টি  করে নানা  কর্মকান্ডে  আতঙ্কিত শতাধিক  শিল্প প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষ ।

গত বৃহস্পতিবার দুপুরে কামতাল এলাকায় অবস্থিত  এসএইচ কে লেভেল ফ্যাক্টরী থেকে জোর পূর্বক ঝুট ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। একই  কায়দায় গত মঙ্গলবার রাতে  মদনপুর এলাকায় অবস্থিত ইউনেট গার্মেন্টের গোডাউন থেকে ঝুট লুটে নেওয়ার ঘটনা ঘটিয়েছে।

এর আগে গত ১৬  সেপ্টেম্বর দলবল নিয়ে হিরণ ও লিটনের নেতৃত্বে মদনপুর কেওঢালা এলাকায় অবস্থিত পারটেক বোড মিলের বাউন্ডারি ভেঙ্গে ৩২  শতাংশ জমি  দখল করছে বলে মালিক পক্ষের  অভিযোগ।
প্রকাশ্যে এসব কর্মকাণ্ডে  ক্ষোভ প্রকাশ করেন বিএনপির তৃণমূল একাধিক নেতাকর্মী।

সূত্র জানাগেছে, শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে  টানা ১০/১৫ দিন  বন্দরে গড়ে ওঠা শতাধিক  শিল্প প্রতিষ্ঠান আগুনে পোড়ানোর  হুমকি দমকি  দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে  উপজেলা বিএনপির পদপদবি নেতাদের বিরুদ্ধে।  এছাড়াও  আওয়ামীগ সমর্থিত  সাবেক  উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য   সহ শতাধিক স্থানে হামলা, ভাংচুর ও  লুটপাট চালিয়ে প্রায় শত কোটি টাকা ক্ষতি হয়েছে বলে  ভুক্তভোগীদের দাবি।

গত ৬ আগষ্ট কুমিল্লার সংসদ সদস্য শামীম আহম্মেদের মালিকাধিন উপজেলা মদনপুর ইউপির কেওঢালা এলাকায় অবস্থিত এসকিউ ক্যাবল তৈরির ফ্যাক্টরীতে উপজেলা বিএনপির সভাপতি মাজারুল ইসলাম হিরণের ছত্রছায়ায়  জেলা জাতীয় পার্টির নেতা জাক্কার মোল্লা ও তার ভাই শাহজাহান মোল্লা  সাজা সহ   ২০/২৫ জনের একটি দল  হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময়  নগদ ৫ লাখ টাকা চাঁদা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন কর্তৃপক্ষ। একই কায়দায় একই এলাকায় অবস্থিত পোলার গ্লোব ফ্যাক্টরী থেকে ২ লাখ টাকা ও বেঙ্গল গেরেট ওয়েল টাইলসের গোডাউন থেকে  ৬৫ হাজার টাকা ও  দুইটি মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এসব ঘটনা গনমাধ্যমে প্রকাশিত হলে কিছুদিন পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকলেও বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ  ও  সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের নেতৃত্বে গত কয়েকদিন যাবত  বন্দরউত্তরাঞ্চলের লাঙ্গলবন্দ হইতে মদনপুর পর্যন্ত ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা গার্মেন্ট সহ  প্রায় অর্ধশতাধিক শিল্প কারখানায় হুমকি দমকি দিয়ে  জোর পূর্বক  ঝুট ছিনিয়ে নিয়ে যাচ্ছে বলে একাধিক
অভিযোগ রয়েছে।

পারটেক্স বোর্ড মিলস মালিক আসিবউদ্দিন বাবু জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্যেও আমার দখলীয় ৩২ শতাংশ সম্পত্তি বাউন্ডারি ভেঙ্গে চুন ফ্যাক্টরীর মালিক পক্ষকে  দখল বুঝিয়ে দিয়েছেন।

এসএইচ কে লেভেল ফ্যাক্টরীর পরিচালক জাকারিয়া বলেন, বৃহস্পতিবার দুপুরে কোম্পানীর অডিট চলছিল। এসময় লিটন ও মদনপুরের হিরণ ওয়েস্টেজ ঝুট নিয়ে যাবে বলে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। পরে আমাদের ইচ্ছার বিরুদ্ধে মালামাল নিয়ে গেছে। আমরা এখন অসহায় হয়ে পড়েছি এবং আতঙ্কিত।

মদনপুর ইউনিয়ন বিএনপির একাধিক নেতাকর্মীরা জানান, হাসিনা দেশ ত্যাগের পর মাজাহারুল ইসলাম হিরণ ভাই  উপজেলা বিএনপি সভাপতি পদের দাপটে প্রথমে গায়েবী  মামলা আসামি করে  অর্থ বাণিজ্য শুরু করছেন । তার পর মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র আন্দোলনে  শিক্ষার্থীদের ওপর হামলাকারি আওয়ামীলীগের লোকজনকে নিয়ে   প্রকাশ্যে  শোডাউন দিয়ে লাঙ্গলবন্দ থেকে মদনপুর এলাকায় গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠান দখল করে নিয়ে নানা ভাবে অপতৎপরতা চালাচ্ছেন  বলে কোনঠাসায় বিএনপির সাধারণ নেতাকর্মীরা।

বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে। তার প্রমান পেলে আপনারা লিখলে  আমার কোনো আপত্তি নেই।

বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের বক্তব্য নিতে মুঠোফোনে একাধিক বার চেষ্টা করলেও তিনি রিসিভ করেনি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম