বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৬

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৮ 
বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৮ 
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

বন্দর প্রতিনিধি: বন্দরে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে গ্রেপ্তার  করেছে পুলিশ। ধৃত ৮ জনের মধ্যে ৫ জনের নাম পরিচয় পাওয়া গেলেও ৩ জনের নাম পরিচয় জানা যায়নি। ধৃতরা হলো বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষনখোলা এলাকার মৃত আব্দুল হক মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জসিম উদ্দিন (৫৭) বন্দর থানার পশ্চিম হাজীপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে সিয়াম (২৩) বন্দর থানার  একরামপুর ইস্পাহানী এলাকার শ্রী নীরাম বর্মনের ছেলে শ্রী সুজন বর্মন (৩৩) সিদ্ধিরগঞ্জ থানার আদমজী সোনা মিয়া মার্কেট এলাকার বিল্লাল হোসেন (৩৬) বন্দর থানার ১নং ঢাকেশ্বরী এলাকার হারুন মিয়ার ছেলে ফারুক (৩৮)। ধৃত ৮ জনের মধ্যে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে মাদক মামলার ওয়ারেন্টে ও অপর ধৃত সিয়াম এবং সুজনকে পুলিশ আইনের ১৫১ ধারায় ও অপরধৃত বিল্লাল হোসেন ও ফারুককে পুলিশ আইনের ৩৪ ধারায় সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (১ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধৃত জসিম উদ্দিন দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের কতিপয় বিএনপি নামধারী নেতক বোম্বল ফারুকের শ্লেটারে উত্তর ও দক্ষিন লক্ষনখোলা এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছে। চিহৃিত মাদক কারবারি জসিম উদ্দিন গ্রেপ্তারের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে উল্লেখিত  এলাকাবাসী।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান