শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৮

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে বেপরোয়া ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু,আহত-৩
বন্দরে বেপরোয়া ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু,আহত-৩
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জ বন্দরে বেপরোয়াগামী ট্রাক চাপায় আসাদ(৫০)নামে এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অটোতে থাকা আরো ৩ যাত্রী।
রোববার (১৯ জানুয়ারী)  ভোর সাড়ে ৬টার দিকে বন্দর রেললাইন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায় । নিহত আসাদ পুরান বন্দর চৌধুরী বাড়ী এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
আসাদের মৃত্যুর খবর পেয়ে মুহুর্তের মধ্যে শত শত শ্রমিক ঘটনাস্থলে জড়ো হয়ে মদনগঞ্জ টু মদনপুর সড়ক অবরুদ্ধ করে রাখে। বিক্ষুব্দ জনতা মিছিল করে ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তারসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এ ঘটনায় ওই রুটে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। গাড়ি চলাচল স্বাভাবিক করতে বন্দর থানা পুলিশের একটি দল পরিস্থিতি নিবৃত্তের চেষ্টা করলেও জনতার তোপের মুখে তারা ব্যর্থ হয়। পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে নিহতের স্বজন ও শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়।

নিহতের পারিবারিক সূত্র জানায়,আসাদ মিয়া পুরান বন্দর টু বন্দর খেয়াঘাট রুটের অটোচালক। রোববার ভোর সোয়া ৬টার সময় চৌধুরীবাড়ী স্ট্যান্ড হতে যাত্রী নিয়ে বন্দর খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা হয়। সাড়ে ৬টার সময় বন্দর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে এ সময় মদনগঞ্জ প্রান্ত হতে বেপরোয়া গতিতে আসা অজ্ঞাতনামা একটি মালবাহী ট্রাক আচমকা চাপা দিয়ে চলে যায়। চালক আসাদ ঘটনাস্থলেই মারা যায়। তবে আহত হন ৩ যাত্রী। তাদেরকে উপস্থিত জনতা গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। উত্তেজিত জনতা  বাসস্ট্যান্ড এলাকায় স্পীডব্রেকার স্থাপন ও সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবি জানান

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম