বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৬

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মীরকুন্ডী এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 
বন্দরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মীরকুন্ডী এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

বন্দর প্রতিনিধি: বন্দরে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ চাই এ শ্লোগানে মানববন্ধন  ও বিক্ষোভ  মিছিল বের করেছে বিক্ষোভদ্ধ এলাকাবাসী। শনিবার (১০ জানুয়ারী) বিকেল ৩টায় বন্দর উপজেলার মীরকুন্ডী ব্রীজে মানববন্ধন শেষে  বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বন্দরে বিভিন্ন এলাকায় প্রদক্ষিন করে মীরকুন্ডী ব্রীজের সামনে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, একটি পরিবারকে ধ্বংশ করার জন্য একজন মাদক সেবী যথেষ্ট। মীরকুন্ডী এলাকায় প্রকাশ্যে  মাদক বিক্রি ও মাদক ব্যবহার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। মাদকের কারনে আজ আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদক বিক্রি  কারনে মীরকুন্ডীসহ বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। মাদক বিক্রি বন্ধ করার জন্য আমরা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি। সে সাথে চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল ও জিয়াবল এবং সন্ত্রাসী সেলিমকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা গ্রহন করার জন্য জেলা পুলিশ সুপার ও বন্দর থানার ওসি জরুরী হস্তক্ষেপ কামনা করছি।
মীরকুন্ডী দারুস ছালাম কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি ও সমাজ সেবক হাজী মজিবর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন মীরকুন্ডী দারুস সুন্নাত সালেহিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ বায়েজিদ হোসাইন সালেহী, মীরকুন্ডী এলাকার সমাজ সেবক শহীদ, মোঃ লতিফ ও সুমন প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,  সমাজ সেবক আনোয়ার হোসেন, বালুর চর এলাকার সমাজ সেবক আসাদুল্লাহ, আব্দুল লতিফ, আমিনুল ইসলাম, মোঃ বাবুল, মানিক,ওমর ফারুক,নবী হোসেনসহ মীরকুন্ডী দারুস সুন্নাত সালেহিয়া মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান