শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে রেলওয়ের লিজকৃত পুকুর দখল নিতে যুবদল নেতা রছিকে মারধর করার অভিযোগ শাহেন শাহ’র বিরুদ্ধে
বন্দরে রেলওয়ের লিজকৃত পুকুর দখল নিতে যুবদল নেতা রছিকে মারধর করার অভিযোগ শাহেন শাহ’র বিরুদ্ধে
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

বন্দর প্রতিনিধিঃ বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উল্ল্যাহ টিপুর রেলওয়ের লিজকৃত পুকুর দখলের চেষ্টা ও যুবদল নেতা রছিকে মারধর করার অভিযোগ উঠেছে থানা বিএনপির সভাপতি শাহেন শাহ’র বিরুদ্ধে।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার এনায়েতনগর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে বিরাজ করছে।

জানা গেছে, বন্দর উপজেলার হাজীপুর এলাকায় এনায়েতনগর মৌজায় রেলওয়ের পশ্চিম দিকে ৩.৪৪ একর বা ৩৪৪ শতাংশ জায়গায় জলাশায় পুকুরের জন্য লিজ নেয় পানাউল্ল্যাহ। তবে গত ৩ মাস ধরে পানাউল্ল্যাহ কাছ থেকে ৩ বছরের জন্য রেলওয়ের পুকুর ১ লাখ ৪০ হাজার টাকায় চুক্তিনামা দলিল করে নেন বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উল্ল্যাহ টিপু।

আহত যুবদল নেতা রছি জানান, পুকুর দখল নেওয়ার জন্য গতকাল রাতে শাহেন শাহ লোকজন নিয়ে মারধর করেছে। তিনি অনেকদিন ধরেই পুকুরটি দখল নেওয়ার চেষ্ঠা করে আসছে।

নাছির উল্ল্যাহ টিপু জানান, বিএনপি কোন দখলের রাজনীতি করে না, আমি বৈধভাবে পানাউল্ল্যাহ কাছ থেকে ৩ বছরের জন্য চুক্তিনামা দলিল করে বৈধভাবে ব্যবসা করে আসছি। পুকুরটি দখল করতে অনেকদিন যাবৎ চেষ্ঠা করছে শাহেন শাহ। গতকাল রাতে আমার ছোট ভাই রছিকে একা পেয়ে দলবল নিয়ে শাহেন শাহ নিজেই মারধর করেছে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়েছে। আমি এখনো থানায় অভিযোগ করিনি। মহানগর বিএনপির সদস্য সচিব আল ইউসুফ খান টিপুকে জানিয়েছে সে বিষয়টি দেখবে বলে জানান।

রেলওয়ের লিজকৃত পুকুর দখল নিতে যুবদলের নেতাকে মারধর করার বিষয়ে অস্বীকার করে বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ জানান, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আমি কেন রেলওয়ের পুকুর দখল করবো, এগুলো সব মিথ্যা কথা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ