শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকীর ৫০টি স্পটে এমপি সচিব আশা
বন্দরে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকীর ৫০টি স্পটে এমপি সচিব আশা
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে প্রয়াত সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম, দোয়ার মাহফিল ও গরীবভোজসহ নানা আয়োজনে শেষ হয়েছে সপ্তাহব্যাপী কর্মসুচী| ৬ জুন শনিবার বন্দর উপজেলা ও মহানগরের ৯টি ওয়ার্ডে ঘুরে ঘুরে এসব কর্মসূচীর উদ্বোধণ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের ব্যক্তিগত রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাউসার আশা| সকাল থেকেই তিনি প্রায় অর্ধশতাধিক স্পটে যান| স্পটগুলোর মধ্যে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দি, ঘারমোড়া, হাজীপুর, দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ডের শান্তিনগর,বটতলা, টিক্কার মোড়, ইসলামপুর,২০নং ওয়ার্ডের  মাহমুদনগর, সোনাকান্দা, ২১নং ওয়ার্ডের সোনাকান্দা কেল্লা সংলগ্ন এলাকায় ছাত্রদল নেতা মহানগর ছাত্রদল নেতা এনামুল হক বিকির পৃষ্ঠপোষকতায় এবং বন্দর থানা ছাত্রদল সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হৃদয় খান ও বিপ্লব সিকদারের আয়োজনে অংশ নেন| ১৯,২০ ও ২১ নং ওয়ার্ড সাবেক নারী কাউন্সিলর মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম আহবায়ক রেজওয়ানা হক সুমি’র সভাপতিত্বে কর্মসূচীতে অংশ নেন মহানগর বিএনপির সদস্য মোঃ আওলাদ হোসেন, মহানগর বিএনপি নেতা ও নাসিক’র ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার,বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহমুদা আক্তার, ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোরসালিন হক, ২১নং ওয়ার্ড বিএনপি নেতা মাসুদ রানা,মোহাম্মদ অপনসহ অন্যান্য নেতৃবৃন্দ| আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ২১নং ওয়ার্ড ছাত্রদল নেতা অনিক, তানভীর, দোলন, জাহিন,আয়ান, অনু, আফজাল,শাহাদাত,শাওন, রনি,হিরন প্রমুখ| বাদ জোহর ২২নং ওয়ার্ডে ছাত্রদল নেতা শাকিল খান আয়োজিত অনুষ্ঠানে দোয়া অনুষ্ঠানে শরীক হন| বিকেল ৩টায় ২৫নং ওয়ার্ড বিএনপি নেতা ও স্থানীয় সাবেক কাউন্সিলর এনায়েত হোসেনের নেতৃত্বে আয়োজিত খাবার বিতরণীতে গিয়ে গরীবদের মাঝে রান্না করা প্যাকেট খাবার বিতরণ করেন| এ আয়োজনে স্থানীয় নেতাদের মধ্যে ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন,   মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, মোহাম্মদ রাজু, মোহাম্মদ শামীম, আব্দুর রহমান, হুমায়ূন কবির হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ