মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে শালিস চলাকালে হাতুড়ি  দিয়ে পিটিয়ে শ্রমিককে হত্যা
বন্দরে শালিস চলাকালে হাতুড়ি  দিয়ে পিটিয়ে শ্রমিককে হত্যা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
বন্দর প্রতিনিধি :নারায়ণগঞ্জ বন্দরে বিচার শালিস বৈঠক চলাকালীন সময়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হোসেয়ারী শ্রমিক  আলমগীর হোসেন (৫০)কে নির্মমভাবে হত্যা করেছে প্রতিপক্ষরা।
নিহত হোসিয়ারী শ্রমিক আলমগীর হোসেন বন্দর শাহীমসজিদ এলাকার মৃত সোহবান মিয়ার ছেলে ও মালেক সিকদারের বাড়ির ভাড়াটিয়া।
গত শুক্রবার ৩ অক্টোবর বিকাল ৫ টায় বন্দর থানার সালেহনগরস্থ জনৈক রহিম মিয়ার বাড়ি সামনে এ ঘটনাটি ঘটে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দর শাহীমসজিদ এলাকার হোসিয়ারী শ্রমিক আলমগীরের ছেলে মুন্নার সাথে একই থানার স্বল্পের চক এলাকার বাচ্চু মিয়ার ছেলে জুয়েলের সাথে টাকা ও মোটরসাইকেল নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে গত শুক্রবার ৩ অক্টোবর সন্ধ্যায় ৭টায় উল্লেখিত এলাকায় বিচার সালিশ বসে। সালিশের মধ্যে মুন্নার পিতা আলমগীরের সাথে জুয়েলের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জুয়েল উত্তেজিত হয়ে আলমগীরের মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে গুরুতর জখম করে । পরবর্তীতে তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ৪ অক্টোবর সকাল ১০টায়  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, লাশ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম