বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৮

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে সড়ক দুর্ঘটনায় জামাতা নিহত ও প্রবাসী শ্বশুর আহত
বন্দরে সড়ক দুর্ঘটনায় জামাতা নিহত ও প্রবাসী শ্বশুর আহত
  সর্বশেষ • প্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

বন্দর প্রতিনিধি : নারায়নগঞ্জ বন্দরে যাত্রীবাহী প্রাইভেটকার ও অজ্ঞাত নামা গাড়ী সংর্ঘষে জামাতা নিহত ও প্রবাসী শ্বশুড় গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত জামাতা মোহাম্মদ উল্ল্যাহ সিকদার (৩৫) কুমিল্লা জেলার দাউদকান্দী থানার বারপাড়া এলাকার মোবারক সিকদারের ছেলে। আহত শ্বশুড় সিদ্দিকুর রহমান (৫৫) চাঁদপুর জেলার দাউদকান্দি থানার ইটাখলা এলাকার রনি মেম্বারের ছেলে। র্দূঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল এসে নিহতের লাশ উদ্ধারসহ আহত প্রবাসী সিদ্দিকুর রহমানকে মুমুষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সে সাথে পুলিশ র্দূঘটনা কবলিত ঢাকা মেট্রো গ ১১- ৬৮৩৩ নাম্বারের একটি প্রাইভেটকার জব্দ করে।
এ ব্যাপারে নিহতের বড় চাচা বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সিকদার বাদী হয়ে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর থানায় অজ্ঞাত চালককে আসামী করে বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে এ মামলা দায়ের করেন।  এর আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটে বন্দর থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ চট্রগ্রাম মুখী লেনে এ র্দূঘটনাটি ঘটে। তথ্য সূত্রে জানাগেছে, চাঁদপুর জেলার কচুয়া থানার বাড়িপাড়া এলাকার রনি মেম্বারের ছেলে সিদ্দিকুর রহমান জিবীকার তাগিদে মালেশিয়া বসবাস করে আসছিল। দীর্ঘ দিন প্রবাসে থাকার পর মঙ্গলবার সকালে সিদ্দিকুর রহমান দেশে ফিরে। শ্বশুড় আসার খবর পেয়ে জামাতা মোহাম্মদ উল্ল্যাহ সিকদার মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে প্রবাসী শ্বশুড়কে নিয়ে ঢাকা বিমান বন্দর থেকে ঢাকা মেট্রো গ ১১-৬৮৩৩ নাম্বারের প্রাইভেটকার যোগে ল আসার পথে বন্দরের কেওঢালা এলাকায় আসলে ওই সময় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত নামা একটি গাড়ি প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে মহাসড়কের পাশে থাকা বিদ্যুৎ কুটির সাথে ধাক্কা লাগে ঘটনাস্থলেই জামাতা মোহাম্মদ উল্লাহ সিকদার নিহত হয় ও তার শ্বশুড় সিদ্দিকুর রহমান মারাত্মকভাবে আহত হয়। এই ঘটনায় নিহতের স্বজনরা কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের নিকট বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে লিখিতভাবে আবেদন করলে উল্লেখিত প্রশাসন মানবিক দিক বিবেচনা করে উপস্থিত সাক্ষীদের সামনে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক চালক দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান