বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে সন্ত্রাসী হামলায় এসএসসি পরিক্ষার্থীসহ আহত-৪ গ্রেপ্তার-১
বন্দরে সন্ত্রাসী হামলায় এসএসসি পরিক্ষার্থীসহ আহত-৪ গ্রেপ্তার-১
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

বন্দর প্রতিনিধি: বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে এস,এস,সি পরিক্ষার্থীসহ ৪ জনকে পিটিয়ে হাড়ভাঙ্গা জখমের মামলার ৯নং এজাহারভূক্ত আসামী নয়ন (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নয়ন বন্দর থানার নোয়াদ্দা পূর্বপাড়া এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে। ধৃতকে মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত সোমবার (৪ মার্চ) রাতে বন্দর থানার নবীগঞ্জ  নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত সোমবার (৪ মার্চ) দুপুর পৌনে ২টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের নোয়াদ্দা জামে মসজিদের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতদের চাচা কামরুজ্জামান বাচ্চু বাদী হয়ে মঙ্গলবার (৫ মার্চ)  হামলাকারি কালাম, আলিফ,রহিমসহ ৯ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

জানাগেছে, বন্দর থানার নবীগঞ্জ কদমতলী এলাকার  কাশেম মিয়ার  ছেলে কালাম ও তার ছেলে আলিফের সাথে নবীগঞ্জ নোয়াদ্দা  এলাকার আসলাম মিয়ার তানভির এর সাথে দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল। গত ২৫ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টায় বাদীর উল্লেখিত ২ ভাতিজা শবেবরাতে মোনাজাত করা জন্য  নবীগঞ্জ কবরস্থানে জড় হয়। ওই সময় বিবাদী আলিফ, রহিম ও রিফাতগংদের সাথে মামলার বাদী উল্লেখিত দুই ভাতিজা ও তাদের বন্ধু মিলন ও ইদুলের সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গত সোমবার দুপুর পৌনে ২টায় বিবাদী কালাম, আলিফ, রহিম, রিফাত, মিনহাজ, লিমন, রকিবুল ও নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার মৃত সালাউদ্দিন হোসেন ও একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে নয়নসহ দেশিয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। ওই সময় হামলাকারীরা আহতদের কাছ থেকে ৩টি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী মআহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান