রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩২

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে সরকারদলীয় রাজনীতিতে হ -য-বরল অবস্থা, উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি -জাতীয় পার্টি চষে বেড়াচ্ছে
বন্দরে সরকারদলীয় রাজনীতিতে হ -য-বরল অবস্থা, উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি -জাতীয় পার্টি চষে বেড়াচ্ছে
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪
শহর প্রতিনিধি
 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই বন্দরে সরকারদলীয় রাজনীতিতে বইছে নানা বিশ্লেষণ। বন্দর থানা আওয়ামীলীগের কমিটি- উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে সর্বত্র আলোচনা ও সমালোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৪ মে অনুষ্ঠিত হতে পারে। জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই উপজেলা পরিষদের নির্বাচনের ঘন্টা বাঝতে শুরু করেছে। উপজেলা নির্বাচনে ৮ জন প্রার্থীর নাম ১ম ভাগে শোনা গেলেও বর্তমানে ২ জন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছে। যেখানে সরকারদলীয় প্রার্থীদের নাম থাকলেও ভোটের মাঠে নামেনি। বিএনপির সাবেক ২ বারের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল ও জাতীয় পার্টির মুছাপুর ইউনিয়ন পরিষদের হেট্রিক বিজয়ী চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন বন্দরের দক্ষিনাঞ্চল -উত্তরাঞ্চল চষে বেড়াচ্ছে। ক্ষমতাসীন দলের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদসহ কাজিম উদ্দিন, এম এ সালামদের দেখা মিলছে অনেকটা নীরবতায়।
অপরদিকে সংসদ নির্বাচনের পর বন্দরের সরকার দলীয় রাজনীতিতে হ-য-বরল অবস্থা বিরাজ করছে। উপজেলা নির্বাচনকে টার্গেট করে নিখুঁতভাবে বন্দরে সরকারদলীয় রাজনীতিতে কোন্দল সৃষ্টি পূর্বক নিজেদের স্বার্থ হাসিলে মরিয়া একাধিক গ্রুপ। দীর্ঘদিনের অবহেলিত আওয়ামী লীগের রাজনীতিকে গতিশীল করতে বন্দর থানা কমিটি ঘোষণা করার জন্য গত ১০ বছরে ৯ টি ওর্য়াডে প্রায় ৫৬ টি ওর্য়াড ভিত্তিক সভা করেছে মহানগর আওয়ামীলীগ। কমিটি ঘোষণার নামে মূলা ঝুলিয়ে আইওয়াশ পূর্বক নিজেদের স্বার্থ হাসিল করেছে মহানগর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এড.খোকন সাহা এমনই অভিযোগ তৃণমূলের। বন্দর (মহানগর) ৯ টি ওর্য়াডে এতগুলো সভা করেও ওর্য়াড কমিটি ঘোষণা করতে ব্যার্থ হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পর হঠাৎ মহানগরের বন্দরের ৯ টি ওর্য়াডসহ ১৭ টি ওর্য়াডের সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করে। ১৭ টি ওর্য়াড কমিটি ঘোষণার পরই পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। শুরু হয় প্রতিবাদ সভা, মিছিল, জেলা অফিসে তালা, অবাঞ্ছিত ঘোষণাসহ নানাবিধ। এমনকি ওই কমিটির বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগসহ স্বারক লিপি দিয়েছে বলে জানা গেছে। গঠনতন্ত্র অনুযায়ী মহানগর অনুমোদন দিবে থানা কমিটিকে। আর থানা কমিটি কাউন্সিলের মাধ্যমে অনুমোদন দিবে ওর্য়াড কমিটিকে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ