মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০৩

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে সাংবাদিকের কন্যা জখমের ঘটনায় যৌতুক লোভী শ্বাশুড়ি আটক 
বন্দরে সাংবাদিকের কন্যা জখমের ঘটনায় যৌতুক লোভী শ্বাশুড়ি আটক 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালতনারী ও শিশু || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

বন্দর প্রতিনিধি: বন্দরে শ্বশুড় বাড়ী লোকজনদের দাবিকৃত যৌতুক দিতে না পারায় সাংবাদিকের কন্যা সুইটি আক্তার (২৬)কে হত্যার উদ্দেশ্য বেদম ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে মাদকাসক্ত স্বামীসহ যৌতুক লোভী শ্বাশুড়ি ও ননাশের বিরুদ্ধে। এ ঘটনায় আহতের পিতা সাংবাদিক নাসির উদ্দিন বাদী হয়ে মাদকসেবী স্বামী হিমন তার মা হোসনে আরা ও বড় বোন আরিফাসহ ৪ জনের নাম উল্লেখ্য করে ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় বন্দর থানার একরামপুরস্থস তৃপ্তি জুয়েলার্সে সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতকে মারাত্মক কাটা জখম অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ যৌতুক লোভী হামলাকারি শ্বাশুড়ি হোসনে আরা বেগম (৫৫)কে আটক করেছে। আটককৃত যৌতুক লোভী শ্বাশুড়ি হোসনে আরা বেগম বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার স্ত্রী।
অভিযোগ ও আহতের পরিবারের তথ্য সূত্রে জানা গেছে, গত ১ বছর পূর্বে প্রেমের সম্পর্ক করে বন্দর থানার ১৮ কদমরসুল রোড এলাকার সাংবাদিক নাসির উদ্দিনের ছোট মেয়ে সুইটি আক্তারকে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে করে একই থানার একরামপুর ইস্পাহানী এলাকার মৃত মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে হিমন। বিয়ের কিছু দিন পর হিমেল বাজে ছেলেদের সাথে চলাফেরা করে মাদকাসক্ত হয়ে পরে।
যৌতুক লোভী শ্বাশুড়ি ও ননাশের কুপরামর্শে মাদকাসক্ত স্বামী হিমন  সাংবাদিকের কন্যা সুইটি আক্তার ও তার পরিবারের কাছে যৌতুকের টাকার জন্য অভিযোগের বাদী মেয়েকে শারীরিক এবং মানষিক নির্যাতন করে আসছে। যৌতুক লোভী শ্বাশুড়ি ও ননাশের ইন্ধনে মাদকাসক্ত স্বামী গত ৭ দিন পূর্বে বাদীর মেয়ের ঘর থেকে ১ ভরি ২ আনা ওজনের স্বর্ণালঙ্কার যাহার আনুমানিক বাজার মূল্য ২,৮০,০০০/- (দুই লক্ষ আশি হাজার) টাকা জিনিসপত্র চুরি করে  একরামপুর সাকিনস্থ ৪নং বিবাদী দীপ্ত চন্দ্র দে এর দোকান তৃপ্তি জুয়েলার্সে রক্ষিত রাখে। ঐ সময় ৪নং বিবাদী দীপ্ত চন্দ্র দে এর
কাছে বাদী মেয়ের স্বর্ণালঙ্কার ফেরত চাইলে ওই সময় ৪নং বিবাদী স্বর্ণালঙ্কার ফেরত দিবেনা মর্মে বিভিন্ন হুমকি প্রদান করে আসছে। পরে সাংবাদিক মেয়ে সুইটি তার মাদকাসক্ত স্বামীকে  চাপসৃষ্টি করলে ১নং বিবাদী হিমন বাদীর মেয়েকে উক্ত স্বর্ণালঙ্কার ফেরত দেয়ার কথা বলে বন্দর থানাধীন একরামপুর সাকিনস্থ উল্লেখিত জুয়েলার্সে  যেতে বলে। তার কথা মতে বাদীর মেয়ে সরল বিশ্বাসে স্বামী  কথামত সোমবার সকাল সাড়ে ১০টাঢ   বন্দর থানার একরামপুরস্থ উল্লেখিত জুয়েলার্সে আসলে ওই সময় পাষান্ড যৌতুক লোভী মা ও ছেলে  পূর্ব পরিকল্পিত ভাবে বাদী  মেয়ের উপর হামলা চালায়। ওই সময় পাষান্ড শ্বাশুড়ি হোসনে আরা বাদীর
মেয়ের চুলের মুঠি ধরে মাটিতে ফেলে এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকে সে সাথে মাদকাসক্ত স্বামীর সাথে থাকা ধারালো চাপাতি দিয়ে বাদী মেয়েকে হত্যার উদ্দেশ্যে ডান হাত এবং বাম হাতের কজির উপরে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত কাটা গুরুতর জখম করে কৌশলে পালিয়ে যায়।
এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃত পাষান্ড শ্বাশুড়ি থাানা হাজতে আটক রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম