শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে স্বামীর পঞ্চম বিয়েতে  বাধা, স্ত্রীকে নির্যাতন
বন্দরে স্বামীর পঞ্চম বিয়েতে  বাধা, স্ত্রীকে নির্যাতন
  সর্বশেষপ্রধান সংবাদনারী ও শিশু || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪

শহর প্রততিনিধি

নারায়ণগঞ্জ বন্দরে বিয়ে পাগল স্বামীকে পঞ্চম  বিয়েতে বাধা দেওয়ায় বিলকিস(৩৫) নামে এক  গৃহবধূ নির্যাতনের শিকার হয়েছে।
এ ঘটনায় ওই গৃহবধূ  বাদী হয়ে শনিবার  দুপুরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন।  এর আগে গত শুক্রবার (২৮ জুন) রাতে  মালিবাগ এলাকায় নিজ বাড়িতে স্বামী মোস্তফা এ ঘটনা ঘটিয়েছে।
পরে তিন সন্তানের সহায়তায়  স্থানীয় লোকজন  আহত গৃহবধূকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  ভর্তি করেন।

গৃহবধূ বিলকিস জানান, উপজেলা মুছাপুর ইউপির মালিবাগ গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে মোস্তফা(৪৫) দুইজনই ইটভাটায় শ্রমিক হিসাবে কাজ করতেন।  প্রথম স্ত্রীকে তালাকের পর দ্বিতীয় স্ত্রী হিসাবে ২০ বছর আগে বিয়ে হয়। সংসার জীবনে  মামুনুর রশীদ (১৮), মায়া আক্তার(১৬) ও আরাফাত হোসেন(৮) তিন সন্তান জম্ম হয়। মাঝে মধ্যে অন্য আরো দুই নারীকে স্ত্রীকে দাবি করে  বাড়িতে এনে  রাত কাটাতেন। এ নিয়ে  স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিলো না। বর্তমানে এক নারীকে  বিয়ে করতে উঠে পড়ে লেগেছে। এ বিয়েতে  বাধা দেওয়ায় শুক্রবার রাত সাড়ে  ১১ টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর করে শরীরে বিভিন্ন স্থানে লিলাফুলা জখম করে এবং  গলাটিপে হত্যার চেষ্টা চালায়। এসময় তিন সন্তানের ডাক চিৎকারে প্রতিবেশরা এগিয়ে এসে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা বলেন,  আমার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছে। এ কারণে আমি তালাক দিয়েছে। তাই বাড়ি থেকে বের দেওয়ার চেষ্টা করেছি। কোনো নির্যাতন করা হয় নি।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা জানান, অভিযোগ পেয়েছি। তদন্তের পর  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ