শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে ৪র্থ শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় থানায় মামলা ধর্ষক পলাতক
বন্দরে ৪র্থ শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় থানায় মামলা ধর্ষক পলাতক
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালতনারী ও শিশু || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বন্দর প্রতিনিধি: বাড়ী উঠানে খেলা করার সময় ৪র্থ শ্রেণীর ছাত্রী (১২)কে মুখ চেপে ধরে তুলে নিয়ে জোর পূর্বক ধর্ষনের ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রী নানী বাদী হয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে লম্পট ধর্ষক ইউসুফকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ১৯(৪)২৬। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। ধর্ষনের ঘটনার পর থেকে লম্পট ধর্ষক ইউসুফ পলাতক রয়েছে। এর আগে গত রোববার (১২ এপ্রিল) বিকেল ৪টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকায় ধর্ষকের বাড়ীতে এ ঘটনাটি ঘটে।
মামলার তথ্যসূত্রে জানা গেছে, বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার মৃত কাশেম আলী মিয়ার ছেলে লম্পট ইউসুফ ও মামলার বাদিনী সম্পর্কে এলাকার প্রতিবেশী দেবর। বাদিনী নাতনি (১২) আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে লেখাপড়া করে আসছে। অপরদিকে বাদিনী বাবুর্চিদের সাথে বিভিন্ন এলাকায় কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। সে সুবাদে বাদিনী নাতনি বাসায় একা থাকত। এর ধারাবাহিকতায় গত রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় বাদিনী তার প্রয়োজনীয় একটি কাজের জন্য কিস্তি অফিসে আসে। পরবর্তীতে ওই দিন বিকাল ৪টা ৪০ মিনিটে কাজ শেষে বাদিনী তার নিজ বাড়ীতে এসে তার নাতনিকে কান্নাকাটো করতে দেখে। ওই সময় বাদিনী অর্থাৎ নানী তার নাতনিকে কান্নাকাটির বিষয় জানতে চাইলে ভুক্তভোগী স্কুল ছাত্রী জানায় ওই দিন বিকেল ৪টায় বাড়ি উঠানে খেলাধুলা করার সময় ইউসুফ উল্লেখিত ছাত্রীকে মুখ চেপে ধরে তাদের বাড়িতে জোর পূর্বক নিয়ে যায়। পরে সেখানে ভুক্তভোগী ছাত্রীতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় ওই সময লম্পট ইউসুফ ক্ষুদে শিক্ষার্থীকে জোর পূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষনের ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে। ধর্ষককে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত