বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৯

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দর অবৈধ গ্যাস সংযোগ কেটে দেওয়ার নাম করে  টাকা হাতিয়ে নেওয়ার সময় ভূয়া সাংবাদিক ও তিতাস কর্মকর্তা আটক
বন্দর অবৈধ গ্যাস সংযোগ কেটে দেওয়ার নাম করে  টাকা হাতিয়ে নেওয়ার সময় ভূয়া সাংবাদিক ও তিতাস কর্মকর্তা আটক
  সর্বশেষ • প্রধান সংবাদ • অর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪

বন্দর প্রতিনিধি : বন্দরে সাংবাদিক ও তিতাস কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারন জনগনের সাথে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার সময় স্হানীয় জনতা ২ প্রতারককে আটক করে বন্দর ফাঁড়ী  পুলিশে সোর্পদ করেছে। ওই সময় জনতার উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে আরো এক প্রতারক। আটককৃত প্রতারকরা হলো শহরের খানপুর সরদার পাড়া এলাকার রহিম মিয়ার ছেলে সাংবাদিক পরিচয়দানকারি বাদশা মিয়া (৪৫) ও একই এলাকার মিজান মিয়ার ছেলে তিতাসের ভূয়া কর্মকর্তা সজল (২৬)। পলাতক প্রতারক  রতন মিয়া শহীদনগর এলাকার বাসিন্দা। শনিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কবিলেরমোড় এলাকা থেকে ওই দুই প্রতারককে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।  এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সাংবাদিক পরিচয়দানকারি  বাদশা মিয়া ও তিতাস কর্মকর্তা পরিচয়দানকারী  সজলসহ একটি চক্র দীর্ঘদিন ধরে বন্দরের বিভিন্ন এলাকায় কখনো সাংবাদিক কখনো তিতাসের কর্মকর্তা  পরিচয় দিয়ে সাধারণ জনগণের বাসা বাড়িতে প্রবেশ করে বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এর ধারাবাহিকতায় গত শনিবার সকাল ১০টায় উল্লেখিত প্রতারক চক্র নবীগঞ্জ কবিলেরমোড় এলাকায় একটি বসত বাড়িতে প্রবেশ করে অবৈধ গ্যাস সংযোগ কেটে দেওয়ার নাম করে   টাকা হাতিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতা সাংবাদিক পরিচয় দানকারী বাদশা মিয়া ও তিতাস কর্মকর্তা পরিচয়দানকারি সজলকে আটক করতে সক্ষম হলেও রতন নামে এক প্রতারক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জনতা আটককৃতদের বন্দর ফাঁড়ি পুলিশে সোর্পদ করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকৃতরা থানা হাজতে আটক আছে বলে থানা সূত্রে জানা গেছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান