শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৫৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দর ইউপি চেয়ারম্যান ও ওসমান পরিবারের দোসর এহসান উদ্দিনের দুর্নীতি তদন্তে মাঠে নেমেছে দুদক 
বন্দর ইউপি চেয়ারম্যান ও ওসমান পরিবারের দোসর এহসান উদ্দিনের দুর্নীতি তদন্তে মাঠে নেমেছে দুদক 
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

বন্দর প্রতিনিধি: বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওসমান পরিবারের দোসর  এহসান উদ্দিনের নানা দুর্নীতি নিয়ে তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ভূক্তভোগী নারী দুর্নীতি দমন কমিশনে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে  সোমবার (১১ মে) দুপুরে বন্দরের নবীগঞ্জ বাস স্ট্যান্ডে রেলওয়ে  জমি দখল করে মার্কেট নির্মাণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় তদন্তে আসে দুর্নীতি দমন কমিশনের একটি টিম।
চেয়ারম্যান এহসান উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে নবীগঞ্জ বাস স্ট্যান্ডে রেলওয়ের জমি দখল করে শতাধিক সেমিপাঁকা দোকান ঘর নির্মান করে বিভিন্ন জনের কাছে ভাড়া দিয়ে প্রতিমাসে ৮ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

এ ছাড়াও  চেয়ারম্যান এহসানের সাথে দোকানী তাজুল ইসলামের এক চুক্তিপত্র দলিলে দেখা গেছে চেয়ারম্যান এহসান উদ্দিন নগদ ৫০ হাজার টাকা অগ্রিম নিয়ে মাসে সাড়ে ৫ হাজার টাকায় দোকান ভাড়া দেন।
বিষয়টি দুদকের নজরে আসলে দুদক সোমবার দুপুরে উল্লেখিত জায়গায়  সরে জমিনে তদন্তে আসে।
তদন্ত কালে উপস্থিত ছিলেন  দুদকের উপ পরিচালক সাবিকুন্নাহর পারুল ও  সিভিল সহকারী মিজানুর রহমানসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দুদকের উপ পরিচালক সাবিকুন্নাহার পারুল জানান, সরকারি জমিতে অবৈধ ভাবে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে ভাড়া আদায় করে  যাচ্ছে বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিনসহ তার সা। কিন্তু তার নামে রেলের জমির কোন লীজ নেই।
১৯৯৫ সাল থেকে এ জমির লীজ রয়েছে রাজউকের সাবেক চেয়ারম্যান জাকির হোসেনর স্ত্রী সুলতানা নিলুফার নামে। কিন্তু তিনি লীজকৃত জমির দখল না পেয়ে দুদকে অভিযোগ করেন। দুদকের তদন্তে সরকারি জমি দখল করে দোকান ভাড়া দিয়ে টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পাওয়ায় দুদক এর আগে এহসান চেয়ারম্যানের কাছ থেকে ৫ কোটি ৯৭ লাখ টাকা আদায়ের জন্য হাইকোটে পিটিশন দায়ের করেন। এ ব্যপারে এহসান চেয়ারম্যানকে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে তার ম্যানেজার আশ্রাব উদ্দিনের সাথে আলাপ করলে তিনি বলেন, আমরা রেলওয়ের কাছে বাণিজ্যিক লীজের জন্য আবেদন করেছি।
এ ব্যপারে রেলওয়ের স্টেট অফিসার কুমার দাস বলেন, নাজির ও নিলুফা বেগম নামে দুই জনের লীজ বাতিল করা হয়েছে। তারা কৃষি লীজ নিয়ে বাণিজ্যিক ভাবে ব্যবহার করায় তাদের লীজ বাতিল করা হয়

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ