শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৬

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট। স্বাস্থ্য সেবা ব্যাহত
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট। স্বাস্থ্য সেবা ব্যাহত
  সর্বশেষপ্রধান সংবাদস্বাস্থ্য ও চিকিৎসা || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
বন্দর  প্রতিনিধি
জনবল–সংকটে ধুঁকছে  ৫০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
চিকিৎসক সংকট , টেকনিশিয়ানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ দীর্ঘদিন ধরে খালি থাকায় ব্যাহত হচ্ছে  চিকিৎসা সেবা।
 মঞ্জুরীকৃত ৪১টি পদের বিপরীতে বর্তমানে আছে ১২ জন। ২৯টি পদই শুন্য রয়েছে। এর মধ্যে চিকিৎসকের ১৪ পদের ৭টি শুন্য রয়েছে। এ অবস্থায়  একদিকে রোগীরা যেমন ভোগান্তি পোহাচ্ছেন অপরদিকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ লোকবল থাকার কথা ৪১ জন। কিন্তু রয়েছে মাত্র ১২ জন । ২৯টি পদই শুন্য রয়েছে। এর মধ্যে  ১৪ জন চিকিৎসকের মধ্যে বর্তমানে ৭ জন কর্মরত আছেন। চিকিৎসকের  সাতটি পদই শূন্য।
 মেডিসিন বিশেষজ্ঞ , ইএনটি, অফথালমোলজি, ডার্মাটোলজি, ক্লিনিক্যাল প্যাথলজি , রেডিওলজি এন্ড ইমেজিং , ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের পদগুলো দীর্ঘ ধরে শুন্য।  ইমার্জেন্সি মেডিকেল অফিসারের ৪ টি পদই শুন্য রয়েছে।
এ ছাড়া সহকারি মেডিকেল অফিসার ১৯ জন থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ২ জন। খালি রয়েছে সহকারি ডেন্টাল সার্জনের পদও।
বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, বহির্বিভাগে রোগীদের উপচে পড়া ভীড়। রোগীদের অধিকাংশই জ্বর ঠান্ডা নিয়ে হাসপাতালে এসেছেন। তাদের চিকিৎসা দিতে গলদঘর্ম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দায়িত্বরত চিকিৎসকেরা প্রতিদিন বহির্বিভাগে পাঁচশ থেকে ছয়শ’ রোগী দেখছেন এবং ব্যবস্থাপত্র দিচ্ছেন। কিন্তু এক্স-রেসহ কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে টেকনিশিয়ানের অভাবে রোগীদের স্থানীয় বেসরকারি ডায়গনস্টিক সেন্টারে, নয়তো শহরের কোন ডায়গনস্টিক সেন্টারে যেতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে,  স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি অনেক দিন থেকেই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এক্স-রে পরিচালনার জন্য টেকনিশিয়ান পদ দীর্ঘদিন ধরে শূন্য। সচল না থাকায় অকেজো হয়ে পড়েছে এক্স-রে যন্ত্র। এ অবস্থায় মেশিন সচল রাখতে বেসরকারি প্রতিষ্ঠানের টেকনিশিয়ান দিয়ে মাঝে মাঝে এক্সরে করানো হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও প.প.  কর্মকর্তা ডা. মোঃ রাজিউর রহমান জানান, চিকিৎসক ও তৃতীয়-চতুর্থ শ্রেণির  লোকবল সংকটে হাসপাতালের স্বাভাবিক কাযক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে। তা সত্ত্বেও যতটুকু সম্ভব চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।   এক্স-রে টেকনিশিয়ান নেই। বাইরে থেকে টেকনিশিয়ান এনে কাজ চালানো হচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন শুন্যপদে  নিয়োগের জন্য   চাহিদাপত্র  উর্ধ্বতন কর্তপক্ষের কাছে পাঠানো হয়েছে। পদগুলো খুব শিগশিগ পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে  নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান বুধবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে  জেলা তথ্য অফিস আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে   বলেন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন জনবল সংকট নেই। সেখানে পুরো সেটআপ  রয়েছে।জোরদার  নিরাপত্তামূলক ব্যবস্থা  না থাকায় ওই হাসপাতালে প্রায়ই চুরির ঘটনা ঘটছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম