মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দর থেকে ২২ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেফতার
বন্দর থেকে ২২ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী ও ২২টি মামলার আসামি মোঃ সুজন ও তার সহযোগী মোঃ রুবেল (৩৫)কে বিদেশি রিভলভার ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব ১১।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে র্যাব-১১, এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব-১১, সিপিএসসির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার চাঁনপুর এলাকায় সুজনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি রিভলভার ও ৭(সাত) রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার এক সহযোগীকেও আটক করা হয়।

আটকরা হলেন, নারায়ণগঞ্জ, বন্দর, চাঁনপুর এলাকার কানা মতিনের ছেলে মোঃ সুজন (২৯), এবং একই এলাকার মৃত আলী হোসেন এর ছেলে মোঃ রুবেল (৩৫)।

র‌্যাব জানায়, বন্দর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী সুজন ও তার বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, আধিপত্য বিস্তার সহ একাধিক অভিযোগ রয়েছে।
নতুন স্থাপনা নির্মাণে চাঁদা আদায়, চাঁদা না দিলে কাজ বন্ধ ও মারধর, শীতলক্ষ্যা নদীর তীরবর্তী পয়েন্টে ট্রলার ও বাল্কহেড থেকে চাঁদা আদায় এবং ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ‘মাসোয়ারা’ আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়া সাধারণ মানুষের পৈতৃক জমি জোরপূর্বক দখল ও ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি লিখে নেওয়ার ঘটনাতেও সে এলাকায় কুখ্যাত বলে জানায়।
আধিপত্য বজায় রাখতে সুজন আগ্নেয়াস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ব্যবহার করত। তার ছত্রছায়ায় মদনপুর ও বন্দর এলাকায় গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলের একটি সক্রিয় মাদক নেটওয়ার্ক গড়ে ওঠে। এসব অপরাধ কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

র‌্যাব জানায়, সুজনের বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র, ডাকাতি ও হত্যা মামলাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম