মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন আতাউর রহমান সভাপতি, মাহফুজ জাহিদ সাধারণ সম্পাদক সহ সভাপতি মামুন
বন্দর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন আতাউর রহমান সভাপতি, মাহফুজ জাহিদ সাধারণ সম্পাদক সহ সভাপতি মামুন
  সর্বশেষপ্রধান সংবাদসংগঠন || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

বন্দর প্রতিনিধি

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বন্দর প্রেসক্লাবের কাযনির্বাহী পরিষদের (২০২৫-২৭) নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সভাপতি পদে বিটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক যুগান্তরের বন্দর উপজেলা প্রতিনিধি আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ঢাকা প্রতিদিন ও আই নিউজ বিডির মাহফুজুল আলম জাহিদ এবং সহসভাপতি পদে মোঃ মামুন মিয়া(আজকালের খবর) ও দীন ইসলাম দীপু(দৈনিক অগ্রবাণী ) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহ সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান সজীব(সমকাল), সবুজ মাহমুদ(একাত্তর টিভি), অর্থ সম্পাদক পদে লতিফ রানা(দৈনিক যুগের চিন্তা), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহজামাল(দৈনিক ডান্ডিবার্তা), তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক পদে ইকবাল হোসেন(দৈনিক অগ্রবাণী প্রতিদিন), ক্রীড়া সম্পাদক পদে টুটুল প্রিন্স(নিউজ ২৪ টিভি), দপ্তর সম্পাদক পদে মেহেদী হাসান রিপন(দৈনিক ইয়াদ), নির্বাহী সদস্য পদে সরদার মোহাম্মদ আলীম ও শহীদুজ্জামান ফিরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুর রহমান রুমন রেজা প্রধান নির্বাচন কমিশনার, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ মতিউর রহমান প্রিসাইডিং অফিসার, নৌবাহিনী ডক ডকইয়ার্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও প্রেসক্লবের উপদেষ্টা কবির হোসেন নিবাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। নির্বাচনে বিভিন্ন পদে ৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং ৪টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩২ জন ভোটারের মধ্যে ২৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান উপদেষ্টা জিএম মাসুদ, উপদেষ্টা সরদার মোহাম্মদ আলীম ও শহীদুজ্জামান ফিরোজ নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয়ের ওপর নজর রাখেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম