মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বিএনপি একটি শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের পাঠ্যসূচী শহীদ জিয়ার কার্যক্রম, আমাদের শিক্ষক খালেদা জিয়া ও তারেক রহমান: খোরশেদ
বিএনপি একটি শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের পাঠ্যসূচী শহীদ জিয়ার কার্যক্রম, আমাদের শিক্ষক খালেদা জিয়া ও তারেক রহমান: খোরশেদ
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বন্দর প্রতিনিধি

বন্দর থানা ও উপজেলা বিএনপি,যুবদল,কৃষকদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের সাথে নিয়ে নাসিকের অন্তর্গত বন্দরের ২১ ও ২২নং ওয়ার্ডে মিছিল, গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরদেশ। এ সময় তিনি নিজেই বাংলাদেশ ও বিএনপির নামে শ্লোগান ধরে নেতাকর্মীদের মিছিলে উজ্জীবিত করেন।
বন্দর খেয়াঘাট এলাকা থেকে মিছিল বের করে রূপালী আবাসিক এলাকা হয়ে শাহ মসজিদ এলাকা ঘুরে আবারো বন্দর খেয়াঘাটে এসে মিছিল ও গণসংযোগ সমাপ্ত ঘোষণা করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ সদর আসনে মনোনয়ন প্রত্যাশী খোরশেদ বলেন, বিএনপি একটি রাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান, শহীদ জিয়ার কর্ম জীবন আমাদের সিলেবাস আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের শিক্ষক। এখানে শতশত ছাত্র। শিক্ষকের ম‚ল্যায়নে যারা উপযুক্ত বিবেচিত হবে তারাই জাতীয় নির্বাচন থেকে শুরু করে সব নির্বাচনে দলীয় প্রতিনিধিত্ব করবে। এখানে কাঁদা ছোড়াছুড়ি বা কোন্দলের কোন সুযোগ নাই। আমাদের খেয়াল রাখতে হবে নিজেদের লাভের জন্য দলকে যেন দুর্বল বা বিভক্ত না করে ফেলি। আমরা কোন ভাইয়ের লোক হতে চাই না। অমুক ভাই তমুক ভাইয়ের লোক হয়ে রেশারেশি, কাদা ছুড়াছুড়ি করে মুখ দেখা দেখি বন্ধ করলে অমুক ভাই বা তমুক ভাইয়ের কোন ক্ষতি হবেনা। ক্ষতি হবে দলের, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের। আমরা সবাই বিএনপির লোক হতে চাই, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের লোক হতে চাই। একজন কর্মীর তার দলে সর্বোচ্চ মূল্যায়ন হলো দলের মনোনয়ন। আমাদের বড় দল অনেকেই মনোনয়ন প্রত্যাশী হতেই পারেন। শেষ পর্যন্ত দল যাকে মনোনয়ন দিবেন আমরা তার পক্ষেই কাজ করবো। সর্বোপরি দল এবং ধানের শীষের জন্য কাজ করবো।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে আপনার আপনাদের দেখে আমার ভাল লাগছে। আপনারা যাদের গত ১৬ বছরে আন্দোলন সংগ্রামে অবদান রেখেছেন, মামলা হামলার শিকার হয়েছে, ৫ আগস্টের পর আপনারা নিস্ক্রিয় হয়ে ছিলেন তারাও আজকে দলের জন্য রাজপথে নেমে এনেছেন। আপনাদের এই ঐক্য ধরে রাখতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী ফেব্রæয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে খালি চোখে সে নির্বাচন সাদা মনে হলেও এই নির্বাচনে অনেক হিসাব নিকাশ রয়েছে। তাই আমাদেরকে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মাঠে কাজ করতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যেতে হবে। আগামী নির্বাচনে ১৫ শতাংশ ভোট জেনারেশন-জেড এর যাদের আমরা জেনজি বলে থাকি। গত ১৭ বছর তারা কোন ভোট দিতে পারেনি। কারণ দেশে ভোটের নামে নাটক হয়েছে। তাদের কাছ থেকে আমাদের ভোট আদায় করতে হবে। আমরাও যদি পতিত আওয়ামী লীগে মত কাজ করি তাহলে জনগণ যেমন তাদের ছুড়ে ফেলে দিয়েছে তেমনি আমাদেরকেও ছুড়ে ফেলে দিতে সময় নিবে না। তাই আসুন আমরা নিজেরা কোন ভাইয়ের লোক বা কোন গ্রæপের লোক না হয়ে দলের জন্য কাজ করি প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌছে দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম