শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৩০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বিএনপি নেতার ভাগিনা বাহিনী কুপিয়ে হত্যা করল এক শ্রমিককে
বিএনপি নেতার ভাগিনা বাহিনী কুপিয়ে হত্যা করল এক শ্রমিককে
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুলের ভাগিনা সায়মন  বাহিনীর সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে সিয়াম (১৮) নামের এক হোসিয়ারী কারখানার শ্রমিককে।
নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনী পাচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার পুত্র।
 ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত পৌনে দশটার  দিকে ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকায়।
নিহতের মা কাঞ্চন জানান,দু মাস অসুস্থ ছিলো। সুস্থ হলে  পনেরো দিন পূর্বে নিহত সিয়াম একটি হেসিয়ারী কারখানায় যোগদান করে। শুক্রবার রাত নয়টার দিকে সে তার ছেলের মোবাইল ফোনে ফোন করলে সিয়াম তাকে জানায় বাসায় ফিরতে রাত ১০ টা বাজবে। রাত পৌনে ১০ টার দিকে দু তিন ছেলে তাকে বাসায় এসে জানায়  তার ছেলেকে সন্ত্রাসীরা কুপিয়েছে। তবে কারা কি কারনে কুপিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছে তা সে বলতে পারছেনা।
নিহতের সহোযোগিরা জানায়,পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত নয়টার দিকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ওরফে ধোপা নজরুলের ভাগিনা সায়মন,মেহেদী,ইকরাম, আব্দুল্লদহ ও মহিউদ্দিন সহ বেশ কয়েকজন পিলকুনী পাঁচতলার সামনে থেকে নিহত সিয়াম কে অটোরিক্সা যোগে তক্কার মাঠ মসজিদ সংলন খানকা মাঠে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে কুপিয়ে তাকে পুনরায় রিক্সায় করে পাচঁতলার সামনে ফেলে দিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তা থেকে তুলে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, তিনি জানতে পেরেছেন সিয়াম নামের একজন কে কুপিয়েছে সন্ত্রাসীরা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার রহস্য উদঘাটন সহ জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান। তিনি আরো জানান ডান পাশের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে।এতেই তার মৃত্যু হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ