বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বিকাশ ব্যবসায়ি চারদিন যাবত নিখোঁজ, উৎকন্ঠায় পরিবার
বিকাশ ব্যবসায়ি চারদিন যাবত নিখোঁজ, উৎকন্ঠায় পরিবার
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

শহর  প্রতিনিধি

গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকার সজিব খান (২৭) নামে বিকাশ ও ফ্লেক্সিলোডের এক ব্যবসায়ি গত চারদিন যাবত নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় সজিবের স্ত্রী মোসা. নুরজাহান রানা সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করলেও এখন পর্যন্ত নিখোঁজ সজীবের সন্ধান পাওয়া যায় নি। ফলে উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছেন তার পরিবারের সদস্যরা।

নিখোঁজ সজিব খান পটুয়াখালি জেলার দুমকি থানার চরগরবদি গ্রামের মো. শহিদ খানের ছেলে। তার বাবা নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেল গেট এলাকায় ফল ব্যবসা করেন। ব্যবসার সুবাদে তিনি শহরের ২ নম্বর বাবুরাইল এলাকায় ভাড়া বাসায় থাকেন। তবে সজিবের মা ও ছোট এক ভাই থাকেন গ্রামের বাড়ি পটুয়াখালিতে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সজিব ২০২৪ সালের জুলাই মাসে শহরের নিতাইগঞ্জ এলাকায় ইন্টেরিয়র ডেকোরেশন ব্যবসায়ি সোহেল রানার মেয়েকে বিয়ে করেন। এর পর থেকে সজিব তার শ্বশুর বাড়ির কাছাকাছি নিতাইগঞ্জের কাচারি গলি এলাকায় স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। শহরের ২ নম্বর বাবুরাইল এলাকায় লেকের পাড়ে বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকানের ব্যবসা রয়েছে সজিবের।
সজিবের স্ত্রী মোসা. নুরজাহান রানা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, প্র‍য়াত দাদার চেহলাম উপলক্ষে গ্রামের বাড়ি পটুয়াখালিতে পারিবারিক মিলাদ মাহফিলে অংশ নিতে সজিব খান স্ত্রীকে জানিয়ে গত ২৩ মার্চ দুপুর আনুমানিক পৌনে একটায় শহরের নিতাইগঞ্জের কাচারি গলি এলাকার বাসা থেকে বের হন। এরপর যাত্রাপথে স্ত্রীর সাথে একাধিকবার মোবাইল ফোনে কথাও বলেন সজিব। বিকেল ৪ টা ৫ মিনিটে স্ত্রীর সাথে শেষবারের মতো কথা বলার পর থেকে সজিবের সাথে থাকা মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে সজিবের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেলে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন সজিবের পরিবার এবং নিকট আত্মীয় স্বজনদের ফোন করে খোঁজ নেন। তবে কোথাও সজিবের খোঁজ মেলেনি।
সজিবের খোঁজ না পেয়ে তার স্ত্রী মোসা. নুরজাহান রানা পরদিন ২৪ মার্চ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে ২৫ মার্চ সদর মডেল থানায় সাধারণ ডায়েরিও করেন। এ ছাড়া একই দিন সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ ব্যাটেলিয়ান সদর দপ্তরেও এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।
সজিবের শ্বশুর সোহেল রানা সময় সংবাদকে বলেন, “আমার মেয়ের সাথে বিয়ের পর থেকে সজিব ও আমার মেয়ে বেশ সুখ শান্তিতেই সংসার জীবনযাপন করছিলো। তাদের দাম্পত্য জীবনে কোন ঝগড়া বিবাদ হয়নি। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে  সুসম্পর্ক রয়েছে। এছাড়া কারো সাথে সজিবের কোন শত্রুতাও ছিল না। হঠাৎ করে তার নিখোঁজ হওয়ার ঘটনায় আমি, আমার মেয়ে, আমার পরিবার এবং সজিবের পরিবারের সবাই খুব দু:শ্চিন্তার মধ্যে আছি। আমরা দুই পরিবার বিভিন্ন থানা এবং হাসপাতালে খোঁজ নিয়েছি। তবে এখন পর্যন্ত সজিবের কোন সন্ধান পাইনি”।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “থানায় জিডির সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান করে আমরা জানতে পেরেছি নিখোঁজ সজিবের সাথে থাকা মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান ছিল মাদারিপুর জেলার মোকসেদপুর এলাকায়। আমরা জিডির বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। নিখোঁজ সজিবের সন্ধান বের করতে আমাদের সব ধরণের চেষ্টা চলছে”।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান