বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৭

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বিজয় দিবসের মেলা উপলক্ষে না’গঞ্জ জেলা প্রশাসনের উপ কমিটির সভা 
বিজয় দিবসের মেলা উপলক্ষে না’গঞ্জ জেলা প্রশাসনের উপ কমিটির সভা 
  সর্বশেষ • প্রধান সংবাদ • দৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি : মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে গঠিত বিজয় মেলা আয়োজন উপ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

রবিবার ৮ ডিসেম্বর বিকালে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এর আয়োজনে সম্মেলন কক্ষে এ উপ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নারায়ণগঞ্জ মোঃ সাকিব আল রাব্বি এর সভাপতিত্বে সভাটিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,   মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান,  সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর জেলা শাখার আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দীন ইসলাম, মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা জুলহাস ভূইয়া, গণ সংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক মুনা প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আমরা মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে চাষাড়াস্থ শহীদ জিয়া হল প্রাঙ্গণে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতির দিক বিবেচনায় এ বছর মেলা আয়োজনে রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা। তাছাড়া বিজয় মেলায় কোন অপশক্তি দ্বারা কোন অপ্রীতিকর ঘটনার আশংকা নেই। আমরা এই বিজয় মেলায় সকলে সম্মিলিত ভাবে অংশগ্রহনে আমন্ত্রণ জানাই।

সভায় মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মেলায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে একটি স্ট্রল বরাদ্দ থাকবে। যেখানে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের  শহীদদের স্মৃতি চারনেও স্ট্রল বরাদ্দ থাকবে। তাছাড়া মহান বিজয় দিবস-২০২৪ এর বিজয় মেলায় কোন অপশক্তি ফ্যাসিবাদীদের দোসর’রা কোন প্রকার বিশৃঙ্খলা করলে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরে দেয়ার আহবান জানাই। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দরা জনগণ ও প্রশাসনের সহায়তায় সর্বোচ্চ সেবায় সব সময় প্রস্তুত রয়েছে। আমরা চাই জনগণকে সঙ্গে নিয়ে একটি আনন্দঘন ও বর্নাঢ্য বিজয় দিবস উদযাপন করবো।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান