রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০৪

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আমানতের জানাযায় যুব ও ক্রীড়া উপদেষ্টাসহ সমন্বয়করা
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আমানতের জানাযায় যুব ও ক্রীড়া উপদেষ্টাসহ সমন্বয়করা
  সর্বশেষপ্রধান সংবাদ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

শহর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে নিহত নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আমানতের জানাযার নামাজ বৃহস্পতিবার ১৫ আগষ্ট রাতে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অনুষ্ঠিত হয়েছে। জানাযায় উপস্থিত হয়েছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও সমন্বয়ক সারজিস আলম সহ অন্যান্যরা। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক এবং বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আমানতের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, রাজনৈতিক দল ও আবুল কাউসার আশা বন্ধু মহল সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় সঞ্চালনায় ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের সমন্বয়ক ফারহানা মানিক মুনা।
উল্লেখ্য নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আমানত দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন জালকুড়িতে। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহুত রাজধানী মুখী লং মার্চ সফল করার উদ্দেশ্যে বাসা থেকে বের হন ৪০ বছর বয়সী এই যুবক। এরপর থেকে আমানত নিখোঁজ ছিলেন। নিখোঁজ দাবী করে পোস্টারিংও করা হয়েছিল। ৯ দিন পর ১৪ আগষ্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ পাওয়া যায়। আমানতের শরীরে গুলিবিদ্ধ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ