শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫২

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীকে  গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ 
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীকে  গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ 
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
শহর প্রতিনিধি
ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের উপর হামলার মামলা ও হত্যা, ডাকাতি,ছিনতাই, মাদক মামলা সহ পেশাদার অপরাধী  মহিউদ্দিন ওরফে ডাকাত মহিউদ্দিন কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
মহিউদ্দিন ওরফে ডাকাত মহিউদ্দিন ফতুল্লা থানার শিয়াচর লালখা এলাকার মৃত গিয়াসউদ্দিনের পুত্র।
স্থানীয় একাধিক তথ্য মতে,মহিউদ্দিন ওরফে ডাকাত মহিউদ্দিন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।  এলাকার সকলের নিকট তিনি ডাকাত মহিউদ্দিন নামেই পরিচিত। হাসিনা সরকারের শাসনামলে সে ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামালের আর্শীবাদে শিয়াচর লালখা,স্টেডিয়াম সহ  আশপাশ এলাকায় গড়ে তুলেছিলো মাদকের বিশাল সম্রাজ্য।  তার সাথে যোগদেয় ভুইগড় রুপায়ণ টাওয়ারের পেশাদার ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী রানা। তার অপরাধজগত নিয়ন্ত্রণে তৈরি করেছে একটি কিশোর গ্যাং।
তথ্য মতে, ডাকাত মহিউদ্দিনের সাথে সখ্যতা রয়েছে আন্তঃজেলা ডাকাত দলের একাধিক চক্রের সাথে। এ সকল ডাকাত দলের সদস্যরা নিজ এলাকা ছেড়ে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে অপরাধ সংঘটিত করে।
বৈষম্যবিরোধী আন্দোলনে মোস্তফা কামালের হয়ে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ সহ একাধিক মামলা রয়েছে ডাকাত মহিউদ্দিনের বিরুদ্ধে। তাছাড়া শিয়াচর তক্কার মাঠ এলাকার  হোসিয়ারী কারখনার শ্রমিক সিয়াম হত্যার  মামলার এজাহারনামীয় আসামী।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মহিউদ্দিন কে সিয়াম হত্যা মামলায় শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মহিউদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে আন্দোলনরতকারীদের উপর হামলার ঘটনার মামলা,সিয়াম হত্যা মামলা,ডাকাতি  মাদক  সহ একাধিক মামলা রয়েছে থানায়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ