শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বোনের বাড়ির  পাশের ছাদ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  
বোনের বাড়ির  পাশের ছাদ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি
চাকরি করার জন্যে মাত্র তিনদিন হয় গ্রাম থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বোনের বাসায় এসেছিলেন ২২ বছর বয়সী বেলাল হোসেন।
 চাকরির করার আগ্রহ নিয়ে ঢাকায় আসলেও চাকরি না পাওয়ার আগেই চলে গেলেন পরপারে। বোনের বসবাসরত বাড়ির পাশের একটি বিল্ডিংয়ের ছাদে  ঝুলে ছিল এই যুবকের মৃতদেহ। পরবর্তী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছেন
সোমবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় নাসিক ৭ নং ওয়ার্ডস্থ কদমতলী নয়া পাড়া এলাকার হেলাল মিয়ার বাড়ির ছদ থেকে ভিকটিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
নিহত কিশোর নীলফামারী জেলার ডিমলা থানার আবুল কাশেম আলীর ছেলে। তার বোন কদমতলী এলাকার ইয়ামিন মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বসবাস করায় সেও এখানে বসবাস করছিল।
নিহতের বড় বোন মিনারা বেগম জানিয়েছেন, তার ভাই মাত্র তিনদিনই হয় গ্রাম থেকে এসেছে চাকরি করার আগ্রহে। মিনারা বেগম আদমজী ইপিজেড কর্মরত আছে বলে তার ভাইকে নিয়ে এসেছে চাকরি দেবার জন্য। আজ সকালে ভাইকে বাসায় রেখে নিজ কর্মে গিয়েছিল সে। পরবর্তী তার বাসার পাশের একজন তাকে ফোন করে জানিয়েছেন তার ভাই গলায় ফাঁসি দিয়েছেন।
মিনারা বলেন, আমার ভাই আমারে কইছিল তার মন টিকে না এইখানে। সে গ্রামে ফিরে যেতে চাইছিল কিন্তু, আইসা দেখি আমার ভাই পাশের বিল্ডিংয়ের ছাদে গলায় ফাঁস লাগানো। নিজ থেকে ফাঁস দিছেন নাকি অন্যকিছু ভাবছেন? জিজ্ঞেস করলে নিহতের বোন বলে, আমার ভাই আইলোই তিনদিন তার তো শত্রু নাই এখানে।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার কার্যক্রমে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ ইমরান খান বলেন, আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। এখনো সেখানেই আছি। মৃত্যুর কারণ জিজ্ঞেস করা হলে এসআই বলেন, ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রকৃত কারণ তো আর ময়নাতদন্তের পর বলা সম্ভব।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ