বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ভাষা মেলায় ‘নান্দিক’ এর আয়োজন
ভাষা মেলায় ‘নান্দিক’ এর আয়োজন
  সর্বশেষ • সাহিত্য ও সংস্কৃতি || WSPCF23
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
নান্দিক থেকে প্রকাশিত অধ্যাপক পবিত্র সরকারের ‘খেয়ালিমেরিক’ গ্রন্থের আলোচনা ও ভাষালাপ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সাকাল ১১ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভাষা মেলায় নান্দিকের আয়োজনে আলোচনা ও ভাষালাপ অনুষ্ঠিত হয়। ভাষা মেলায় ‘নান্দিক’ এর এই আয়োজনে নান্দিক থেকে প্রকাশিত অধ্যাপক পবিত্র সরকারের ‘খেয়ালিমেরিক’ গ্রন্থের উপর আলোকপাত করেন, ভাষাবিদ ড. শিশির ভট্রচার্য্য, লেখক অধ্যাপক জাফর ইকবাল এবং আন্তর্জাতিক মাত্রভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. হাকিম আরিফ।  লেখকের অনুভুতি প্রকাশ করে অধ্যাপক পবিত্র সরকার।
অনুষ্ঠানের প্রথমে নান্দিক এবং খেয়ালিমেরিক নিয়ে কথা বলেন, নান্দিকের সম্পাদক প্রকাশ কবি ইসমত শিল্পী।  উপস্থিত ছিলেন- সুদীপ্ত মাহমুদ, সারাজাত সৌম, ক্লীমেন্থ মার্টিন বাড়ৈসহ নান্দিকের সদস্যবৃন্দ এবং খেয়ালিমেকের রচয়িতা অধ্যাপক পবিত্র সরকারের অনুরাগী অনেক পাঠক সুহৃদগণ।
অমর একুশে বইমেলা ২০২৪ এ নান্দিক থেকে প্রকাশিত অধ্যাপক পবিত্র সরকারের ‘খেয়ালিমেরিক’গ্রন্থটি বেশ সাড়া ফেলেছে। এবারর বইমেলা ছাড়াও গত ১৫ জানুয়ারি ২০২৪, কলকাতায় ‘খেয়ালিমেরিক’গ্রন্থের প্রথম আনুষ্ঠানিক প্রকাশনা হয় পুনশ্চ বাংলা’র আয়োজনে।
উল্লেখ্য, বাংলার ঐতিহ্য, অর্থনীতি, বিজ্ঞান, সাম্প্রতিক বিষয়াবলী, সাহিত্য, সমাজ ও সংস্কৃতি বিষয়ক নান্দনিক চিন্তা ধারণ করে অগ্রসর হতে চায় নান্দিক।
‘ভাষা ও সংস্কৃতির আনন্দযোগ’ আদর্শ ধারণ করে নান্দিক পরিচালিত হয়ে আসছে দীর্ঘ আট বছর ধরে। ত্রৈমাসিক হিসেবে বিশেষ একটি ধ্রুপদি সাহিত্য পত্রিকা ‘নান্দিক’ প্রকাশ হয়ে আসছে। সামাজিক পাঠচক্র সহ নান্দিক বহুমুখী সাহিত্য সংস্কৃতির যাত্রায় নিজস্বতার ছাপ ফেলেছে ইতোমধ্যে। ‘নান্দিক পাঠাগার’ নামে একটি সামাজিক পাঠকেন্দ্র পরিচালিত হচ্ছে জেলা শহর মেহেরপুরের গাংনী উপজেলায়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান